Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট শেয়ারের দায়ে ব্লগারকে ৮৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

অফবিট

টিবিএস ডেস্ক
25 March, 2021, 02:30 pm
Last modified: 25 March, 2021, 02:35 pm

Related News

  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট শেয়ারের দায়ে ব্লগারকে ৮৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

দণ্ডপ্রাপ্ত ব্লগার লিয়ং ঝে হিয়ান একজন অর্থ উপদেষ্টা। ফেসবুকে প্রধানমন্ত্রী লি-সংক্রান্ত একটি অনলাইন নিউজ আর্টিক্যাল শেয়ার করেন তিনি।
টিবিএস ডেস্ক
25 March, 2021, 02:30 pm
Last modified: 25 March, 2021, 02:35 pm
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং। ছবি: এপি

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের দায়ের করা এক মানহানি মামলায় ব্লগারকে ক্ষতিপূরণ হিসেবে ৯৮ হাজার ৮২৫ মার্কিন ডলার (প্রায় ৮৩ লাখ ৮৮ হাজার ১৫০ টাকা) জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্লগার লিয়ং ঝে হিয়ান একজন অর্থ উপদেষ্টা। ফেসবুকে প্রধানমন্ত্রী লি-সংক্রান্ত একটি অনলাইন নিউজ আর্টিক্যাল শেয়ার করেন তিনি। তাতেই ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন দেশটির প্রধানমন্ত্রী।

লি'র আইনজীবীদের মতে, শেয়ারকৃত লিংকের বিষয়বস্তু 'মিথ্যা ও ভিত্তিহীন'।

২০১৮ সালের নভেম্বরে পোস্টটি শেয়ার করেন হিয়ান। তবে পরবর্তীকালে সরকারি নির্দেশনা অনুযায়ী তিনদিনের মধ্যে তিনি সেটি মুছে ফেলেন।

বিচারক অদিত আবদুল্লাহ জানান, শেয়ারকৃত মানহানিকর শব্দের জন্য প্রধানমন্ত্রীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে না, এমন দাবি হিয়ান করতে পারবেন না। কেননা, আর্টিক্যালটিতে প্রধানমন্ত্রীকে গুরুতর এবং অসৎ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছিল।

৪৫ জন ব্যক্তি হিয়ানের ওই পোস্টে সাড়া দিয়েছিলেন। আর তাই পোস্টটির প্রাইভেসি সেটিং 'পাবলিক' হিসেবে গণ্য হবে বলে জানান আদালত।

তবে হিয়ানের দাবি, তিনি কোনো মন্তব্য করা ছাড়াই মালয়েশিয়ান একটি অনলাইন নিউজ সাইটের ওই আর্টিক্যাল 'স্রেফ শেয়ার' করেছিলেন। এমনকি প্রতিবেদনে তিনি কোনো পরিবর্তনও আনেননি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, আদালতের রায় নিয়ে প্রধানমন্ত্রীর কিছু বলার নেই।

হিয়ান জানান, মামলার নিষ্পত্তি হওয়ায় তিনি আনন্দিত। তবে রায় নিয়ে তিনি হতাশ।

তিনি জানান, রায়ের বিষয়ে তিনি আইনি পরামর্শ গ্রহণ করবেন। একইসঙ্গে সিঙ্গাপুরবাসীর কাছ থেকেও তাদের বক্তব্য জানার চেষ্টা করবেন।

লির বাবা এবং আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউসহ ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির শীর্ষ নেতারা এর আগেও বহুবার বিদেশি গণমাধ্যম, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং অনলাইনে মন্তব্যকারীদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

লি সেইন লুং / সিঙ্গাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net