Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সাহিত্যে নোবেল: বিতর্ক পেরিয়ে কার মুখে হাসি?

অফবিট

টিবিএস ডেস্ক
06 October, 2020, 03:05 pm
Last modified: 06 October, 2020, 03:35 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

সাহিত্যে নোবেল: বিতর্ক পেরিয়ে কার মুখে হাসি?

'ইউরোপের বাইরের কোনো নারী লেখক- যিনি রাজনৈতিক, আদর্শ ও চিন্তার দিক থেকে হান্ডকের বিপরীত, আশা করি এমন কাউকেই তারা বিজয়ী ঘোষণা করবেন।'
টিবিএস ডেস্ক
06 October, 2020, 03:05 pm
Last modified: 06 October, 2020, 03:35 pm
জ্যামাইকা কিনকেড

২০১৮ সালে একটি যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা স্থগিত করার পর, ২০১৯ সালে একসঙ্গে দুই বছরের পুরস্কার ঘোষণা করা হয়।

এ বছর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার।

অ্যান কারসন

পুরস্কার ঘোষণার পূর্বেই বরাবরের মতো সম্ভাব্য বিজয়ী কে হতে পারেন, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ঔপন্যাসিক ও প্রাবন্ধিক জ্যামাইকা কিনকেড এবং কবি অ্যান কারসনকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হচ্ছে। 

২০১৮ সালে বিকল্প নোবেলজয়ী  গুয়াদেলুপির ঔপন্যাসিক ম্যারিস কোন্ডি, রাশিয়ান ঔপন্যাসিক লুদমিলা উলিৎস্কায়া, জাপানের হারুকি মুরাকামি, কানাডার কথাসাহিত্যিক মার্গারেট অ্যাটউড এবং কেনিয়ার কবি ও ঔপন্যাসিক এনগুগি ওয়া থিয়োঙ্গোর নামও শোনা যাচ্ছে।

হারুকি মুরাকামি

২০১৭ সালের নভেম্বরে নোবেলজয়ী নির্ধারণী জুরি বোর্ডের সদস্য কবি কাতারিনা ফ্রস্তেনসনের স্বামী জ্যঁ ক্লদ আর্নোর বিরুদ্ধে ধর্ষণ ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে জুরি বোর্ডের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের সূত্র ধরেই ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়নি।

পূর্ববর্তী বছরে পুরস্কার ঘোষণার পূর্বেই বিজয়ীর তথ্য প্রকাশের জন্য সুইডিশ অ্যাকাডেমি ত্যাগ করেন ফ্রস্তেনসন।

লুদমিলা উলিৎস্কায়া

২০১৯ সালে পিটার হান্ডকে-কে বিজয়ী ঘোষণা করায় আবারও সমালোচনার মুখে পড়ে নোবেল কমিটি। অস্ট্রিয়ান এই সাহিত্যিক বসনিয়ার যুদ্ধে সার্ব বাহিনীর নৃশংসতা অস্বীকার করেন এবং যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি স্লোবোদান মিলোসোভিচের সমর্থক হওয়ায় নানা মহলে নোবেল কমিটির সিদ্ধান্তকে নিন্দা জানানো হয়।

এনগুগি ওয়া থিয়োঙ্গো

সুইডিশ সংবাদপত্র ড্যাগেনস নাইহেটারের সংস্কৃতি পাতার সম্পাদক বিজর্ন উইম্যান জানান, 'কোনো প্রতিষ্ঠানের ঠিক কী করা উচিত নয়, তারই উদাহরণ নোবেল কমিটির গত বছরের সিদ্ধান্ত। এর আগের বছর পুরস্কার ঘোষণা স্থগিত থেকে শুরু করে এ বছর হান্ডকে-কে বিজয়ী ঘোষণা করার পর্যায়ে এসেছে। আমি নিশ্চিত, তারা এই সিদ্ধান্তের পর বিতর্ক শুরু হওয়ার ব্যাপারে অবগত ছিলেন। এই সিদ্ধান্ত সুইডিশ অ্যাকাডেমির সংকটকে আরও প্রকট করে তুলেছে। এ বছরের পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, তারা সঠিক সিদ্ধান্তই নেবেন। ইউরোপের বাইরের কোনো নারী লেখক- যিনি রাজনৈতিক, আদর্শ ও চিন্তার দিক থেকে হান্ডকের বিপরীত, আশা করি এমন কাউকেই তারা বিজয়ী ঘোষণা করবেন।'

মার্গারেট অ্যাটউড

উইম্যান জানান, জ্যামাইকা কিনকেড কিংবা অ্যান কারসন হতে পারেন এবারের সম্ভাব্য বিজয়ী। 'অটোবায়োগ্রাফি অব মাই মাদার' এবং 'মি. পটার' উপন্যাসের লেখিকা কিনকেড তার পছন্দের তালিকায় শীর্ষে বলেও জানান তিনি। 

উইম্যান আরও বলেন, 'সবদিক বিবেচনা করলে এটি অসাধারণ সিদ্ধান্ত হবে। এই পুরস্কার লেখক এবং তার মতামতকে বৈধতা দেয়। এ কারণেই বসনিয়ার গণহত্যা নিয়ে বিরূপ মন্তব্যকারী হান্ডকে বিজয়ী হওয়ায় অনেকেই ক্ষুব্ধ হন। এ কারণেই এ বছর কিনকেডকে বিজয়ী ঘোষণা করার উপযুক্ত সময়। সুইডিশ অ্যাকাডেমি বিচক্ষণতার পরিচয় দিয়ে এই সিদ্ধান্ত নিলে তা অ্যাকাডেমি ও কিনকেডের জন্য বিজয় বয়ে আনবে।'

ম্যারিস কোন্ডি

আলফ্রেড নোবেল তার উইলে বলে যান, আদর্শ বজায় রেখে সাহিত্যে অসামান্য অবদান রাখা ব্যক্তিরাই এই পুরস্কার পাবেন। সাহিত্যে এ পর্যন্ত মোট ১১৬ জন নোবেল পেয়েছেন, এর মধ্যে নারী ১৫ জন। সাহিত্যে নোবেলজয়ী সর্বশেষ নারী পোলিশ সাহিত্যিক ওলগা তোকারচুক।

এ বছরের পুরস্কারের মূল্যমান ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (৮ লক্ষ ৬৬ হাজার ৭০০ ইউরো)।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

সাহিত্যে নোবেল / নোবেল পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net