Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
শাসকের হাতে 'নিহত' ভাই ফিরে এলো ৪০ বছর পর!

অফবিট

টিবিএস ডেস্ক
05 October, 2020, 12:55 pm
Last modified: 05 October, 2020, 03:53 pm

Related News

  • ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, ইরানের জন্য নতুন সুযোগ
  • ৩০ সেপ্টেম্বর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের সময়সীমা ‘চূড়ান্ত’: ইরাক
  • ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন যৌথ হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
  • হরমুজ প্রণালি এড়াতে তুরস্ক ও সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে ইরাক

শাসকের হাতে 'নিহত' ভাই ফিরে এলো ৪০ বছর পর!

'এই কাহিনি শুধু দুটি মানুষের সম্পর্কেরই নয়, একটি জাতির বেদনারও সারাংশ। আমার ভাই একজন জীবন্ত শহিদ।'
টিবিএস ডেস্ক
05 October, 2020, 12:55 pm
Last modified: 05 October, 2020, 03:53 pm
৩ অক্টোবর ২০২০; বাগদাদ, ইরাক। চার দশক পর দুই ভাইয়ের দেখা হওয়ার আবেগঘন মুহূর্ত। ছবি: সৈয়দ হায়দার/দ্য ন্যাশনাল

৪০ বছর আগে খুন হয়ে যাওয়া শিশু ভাই আহমেদের ছবি গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সময়টাকে চিহ্নিত করেছিলেন হায়দার আল মুসায়ি। ঘূর্ণাক্ষরে ভাবতে পারেননি, সেই ভাই এর কিছুদিন পরই সশরীরে হাজির হবেন তার সামনে। ঘটনাটি ইরাকের বাগদাদের।

ফেসবুকে পোস্ট করা ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে, ইরাকি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছড়িয়ে পড়েছিল। আর এভাবেই এক নারী খেয়াল করেন, এটি তার দত্তক ভাইয়ের ছোটবেলার ছবি।

১৯৮০ সালে এই দুই ভাইয়ের বাবাকে দেশটির তৎকালীন একনায়ক সাদ্দাম হোসেনের প্রশাসন নিষিদ্ধ ঘোষিত শিয়া দাওয়া পার্টির সদস্য সন্দেহে কারাবন্দি করে।

দুই ভাই তখন শিশু। তাদেরকেও ধরে নিয়ে, তাদের বাবা-মায়ের পাশে আলাদা গরাদে বন্দি রাখা হয়।

'৪০ বছর আগের এই দিনে আমি কারাবন্দি ছিলাম,' ফেসবুক পোস্টে লিখেছিলেন হায়দার। "কেউ চাইলে জিজ্ঞেস করতে পারেন, 'বয়স কত হলো তোমার?' এখন আমার ৪৪ বছর বয়স। ১৯৮০ সালে ছিলাম ৪ বছরের শিশু; তবু সেইসব ঘটনা স্পষ্ট মনে করতে পারি।"

'আপনার বাবা যদি রাজনীতির সঙ্গে জড়িত থাকে, সেক্ষেত্রে আপনার কী দোষ?', ওই পোস্টে প্রশ্ন তোলেন তিনি।

আরও লিখেন, 'সময় সুন্দর এখন; কেননা, বাথবাদীদের (সাদ্দামের রাজনৈতিক সংগঠন) দিন নেই আর। কিন্তু আমার পুরো পরিবারকে ওরা মেরে ফেলেছিল; শুধু আমি কোনোমতে কারাগার থেকে পালিয়ে বাঁচতে পেরেছি।'

নিজের বোরখার নিচে লুকিয়ে হায়দারকে কারাগার থেকে বের করে এনেছিলেন তার নানী; কিন্তু আরেক ভাই আহমেদ রয়ে গিয়েছিলেন ওখানেই।

এতদিন ধরে পরিবারটি বিশ্বাস করে আসছিল, শাসকগোষ্ঠীর হাতে বাবা-মায়ের পাশাপাশি আহমেদেরও মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

তবে সত্য হলো, এর বছর কয়েক পর একটা পুলিশ স্টেশনের পাশে খুঁজে পেয়ে তাকে লালন-পালন করেন স্থানীয় পুলিশের এক বড়কর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'আহমেদের শিশুকালের ছবিটির লাখ-লাখ শেয়ার হয়। আমি কোনোদিনও ভাবতেই পারিনি, ওর দেখা পাব আবার,' স্থানীয় এক পত্রিকায় বলেন হায়দার।

অবশেষে গত শনিবার এক আবেগঘন পুনর্মিলনী ঘটে ওই দুই ভাইয়ের।

এর পরপরই হায়দার বলেন, 'এই কাহিনি শুধু দুটি মানুষের সম্পর্কেরই নয়, একটি জাতির বেদনারও সারাংশ। আমার ভাই একজন জীবন্ত শহিদ।'

'স্রষ্টা আমাদের চেয়েছিলেন। শহিদদের রক্ত বৃথা যাবে না। আহমেদের ঘটনাটি একটি পাবলিক ইস্যুতে পরিণত হবে। এ দেশে হাজারও আহমেদ রয়েছে!' বলেন তিনি।

এদিকে, ইরাকি হিউম্যান রাইটস কমিশনের সদস্য আলী আল বয়াতি জানান, 'বিচারের অপেক্ষায়' থাকলেও গণমাধ্যম ও বিশ্ব অন্ধ সেজে রয়েছে- এমন হাজারও ঘটনার একটি উদাহরণ এই দুই ভাইয়ের কাহিনি।

'এ এক বেদনাবিধুর কাহিনি, যেটি  বিশেষত নির্দিষ্ট সমাজের টার্গেটকৃত ইরাকিদের ওপর প্রাক্তন বাথ শাসকগোষ্ঠীর চালানো ভয়ানক ও ঘৃণ্য অপরাধগুলোর সাক্ষ্য দেয়,' বলেন বয়াতি।

আরও বলেন, ওদের 'সব অপরাধই মানবাধিকার বিরোধী। আর এই (দুই ভাইয়ের ঘটনা) অপরাধের মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো।' 

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

ভাই / ইরাক / সাদ্দাম হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, ইরানের জন্য নতুন সুযোগ
  • ৩০ সেপ্টেম্বর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের সময়সীমা ‘চূড়ান্ত’: ইরাক
  • ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন যৌথ হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
  • হরমুজ প্রণালি এড়াতে তুরস্ক ও সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে ইরাক

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net