Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বৈরুত বিস্ফোরণ: ধ্বংসস্তূপের কাঁচ ও পাথরকুঁচি যেভাবে প্রেরণাদায়ী ভাস্কর্যে রূপ নিলো

অফবিট

টিবিএস ডেস্ক
26 October, 2020, 03:20 pm
Last modified: 26 October, 2020, 04:39 pm

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • লেবাননে সংঘাত অব্যাহত আছে, তাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনা এখন 'বৈধ লক্ষ্যবস্তু': ইরানের স্পিকার
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

বৈরুত বিস্ফোরণ: ধ্বংসস্তূপের কাঁচ ও পাথরকুঁচি যেভাবে প্রেরণাদায়ী ভাস্কর্যে রূপ নিলো

সপ্তাহের পর সপ্তাহ ধরে বৈরুতের রাস্তায় ঘুরে-ঘুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধাতব, ভাঙা কাঁচ ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করেছেন নাজের। আর সেগুলো দিয়েই গড়ে তুলেছেন ভাস্কর্যটি।
টিবিএস ডেস্ক
26 October, 2020, 03:20 pm
Last modified: 26 October, 2020, 04:39 pm
এই সেই ভাস্কর্য। শিল্পী: হায়াত নাজের

লেবাননে কখনো শান্তি দেখেছেন বলে মনে পড়ে না হায়াত নাজেরের। তবে নিজ মনস্তাপ ও বেদনাকে চমৎকার শিল্পকর্মে পরিণত করতে শিখে নিয়েছেন এই তরুণী।

গত ৪ আগস্ট যখন বন্দরে এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণে কেঁপে ওঠল চারপাশ, তিনি তখন ছিলেন বৈরুতের পথে। ওই বিস্ফোরণে ১৯০ জনের প্রাণহানি ঘটে। আহত হন ৬ হাজারেরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েন ৩ লাখেরও বেশিজন।

রাজনৈতিক হাঙ্গামা, অর্থনৈতিক পতন এবং করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাবে লেবানন ইতোমধ্যেই ভুগছিল। তার ওপর বিস্ফোরণের ঘটনা ছোট্ট ওই দেশকে অনেকটাই পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে।

View this post on Instagram

A post shared by ~ V ~ (@hayat_nazer_v) on Oct 25, 2020 at 1:17am PDT

'ওই বিস্ফোরণে আমার মন ভেঙ্গে গিয়েছিল। স্রেফ মুখ থুবড়ে পড়েছিলাম আমি। ট্রমাটাইজ হয়ে পড়েছিলাম। তবে সত্যি বলতে, লেবাননে আমরা সবাই এমনিতেও ট্রমাটাইজড,' সিএনএনকে বলেন ৩৩ বছর বয়সী নাজের।

আরও অনেক অধিবাসীর মতো তিনিও অংশ নিয়েছিলেন ধ্বংসাবশেষ পরিষ্কার করে শহরটিতে হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার প্রচেষ্টায়। সে সময়ই তার মাথায় আইডিয়া আসে: একত্রিত ও পুনর্গঠিত হতে নিজ দেশের মানুষদের প্রেরণা জোগাবে- এমন একটি ভাস্কর্য বানাতে পারলে কেমন হয়?

'এমন অনুভূতি থেকে শিল্পের মাধ্যমে এই ক্ষত সারিয়ে তুলে, আমার দেশের মানুষদের বাস্তবতা মেনে নিতে ও ঘুরে দাঁড়াতে সাহায্য করার চেষ্টা চালিয়েছি,' বলেন তিনি।

সপ্তাহের পর সপ্তাহ ধরে বৈরুতের রাস্তায় ঘুরে-ঘুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধাতব, ভাঙা কাঁচ ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করেছেন নাজের। আর সেগুলো দিয়েই গড়ে তুলেছেন ভাস্কর্যটি।

ভাস্কর্যের পাশাপাশি গ্রাফিতি ও পেইন্টিংয়ে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলায় সুনাম আছে তার। গত বছর 'দ্য ফিনিক্স' নামে আরেকটি ভাস্কর্য তৈরি করেন। লেবাননের রাজনৈতিক টালমাটাল সময়ে চলা বিভিন্ন সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র ছিল সেটির উপাদান।

হায়াত নাজের

নাজের অবশ্য জানিয়েছেন, এ ধরনের শৈল্পিক প্রতিবাদকে তার দেশের শাসকগোষ্ঠী ভালোভাবে নেয় না। এ কারণে তার বেশিরভাগ শিল্পকর্মই ধ্বংস করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই ভাস্কর্যের ভবিষ্যৎ নিয়ে তিনি তাই উদ্বিগ্ন।

'কোনো একটি বিস্ফোরণের পর আপনার পক্ষে বাড়িঘর ও দালানকোঠা আবারও বানানো সম্ভব; কিন্তু সেগুলো পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারবে না। তাছাড়া, লেবাননেন ইতিহাসজুড়েই দেখা যায়, জনগণ নিজেদের জন্য যা কিছু চায়, সরকার সেসব গুঁড়িয়ে দেয়,' বলেন নাজের।

আরও বলেন, 'এ কারণেই আমার প্রজেক্টটি এত গুরুত্বপূর্ণ। এ হলো লড়াইয়ের প্রতীক। আমরা শিল্পের মাধ্যমে আমাদের আওয়াজ তুলছি; গল্প বলছি নিজেদের।'

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ / ফিচার

লেবানন / বৈরুত বিস্ফোরণ / ভাস্কর্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • লেবাননে সংঘাত অব্যাহত আছে, তাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনা এখন 'বৈধ লক্ষ্যবস্তু': ইরানের স্পিকার
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net