Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বিড়াল নয়, ঘরের ভেতর সিংহ পোষেন তারা!

দিমিত্রিভ দম্পতি জানে, এই শিকারি প্রাণী প্রয়োজনে নিজের শক্তি পরীক্ষা করে দেখতে পিছপা হবে না; তাই ওর বুনো দিকটি নিয়ন্ত্রণে রাখার জন্য পদক্ষেপ নিয়েছেন তারা।
বিড়াল নয়, ঘরের ভেতর সিংহ পোষেন তারা!

অফবিট

টিবিএস ডেস্ক
24 April, 2021, 06:05 pm
Last modified: 24 April, 2021, 06:14 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের চেয়ে মাথাপিছু ৬ গুণ ও রাশিয়ার চেয়ে ১৯ গুণ বেশি অস্ত্র রপ্তানি করে ইসরায়েল
  • পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকসহ নিহত ১৫
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া

শৈশবে ঘুম পাড়ানির গল্পে আমরা অনেকেই হয়তো শুনে থাকব সিংহের সঙ্গে বাস করা বীরদের কথা। তবে একথা নির্দ্বিধায় বলাই যায়, বনের রাজার সঙ্গে বাস্তবে বাস করার কথা দুঃস্বপ্নেও কেউ ভাবতে চাইবে না।

অথচ নিশিদিন এমনই অভাবনীয় জীবনযাপন করছেন রাশিয়ার পেনজা অঞ্চলের আলেকজান্দার দিমিত্রিভ ও মারিয়া দিমিত্রিভ। গত তিন বছর ধরে এ দম্পতি নিজেদের বাড়িতে বসবাস করছেন এক পাহাড়ি সিংহের সঙ্গে।

মেসিকে আদর করছেন মারিয়া দিমিত্রিভ। ছবি: ইনস্টাগ্রাম

সিংহটির বয়স এখন ৩ বছর। ওর নামও আছে একটা: মেসি!

মেসির প্রজাতিকে বিবেচনা করা হয় বন্য এলাকার অন্যতম শীর্ষ শিকারি হিসাবে। যদিও ওর জন্ম পোষাপ্রাণীর চিড়িয়াখানায় এবং জীবনের বেশিরভাগ সময় কেটেছে পোষ্য বিড়াল হিসাবে। তাই দীর্ঘদিনের অভ্যস্ততায় মেসির নিয়মিত আচরণেও চলে এসেছে গেরস্থ বাড়ির বিড়ালের স্বভাব।

View this post on Instagram

A post shared by I_am_puma (@l_am_puma)

দিমিত্রিভ দম্পতি জানে, মেসি শিকারি প্রাণী, প্রয়োজনে নিজের শক্তি পরীক্ষা করে দেখতে সে পিছপা হবে না; তাই ওর বুনো দিকটি নিয়ন্ত্রণে রাখার জন্য পদক্ষেপ নিয়েছেন তারা।

View this post on Instagram

A post shared by I_am_puma (@l_am_puma)

আলেকজান্দার ও মারিয়া- দুজনই প্রশিক্ষিত মনোবিজ্ঞানী, তারা দুজনেই বিড়াল খুব  ভালোবাসেন। তবে একটি পাহাড়ি সিংহের সঙ্গে বাস করার কথা এই দম্পতিও এক সময় স্বপ্নে ভাবেননি।

View this post on Instagram

A post shared by I_am_puma (@l_am_puma)

কিন্তু ২০১৮ সালে যখন তারা জানলেন, স্থানীয় পোষাপ্রাণীর চিড়িয়াখানায় একটি পাহাড়ি সিংহ শাবকের চিকিৎসার গুরুতর প্রয়োজন, সেই পরিস্থিতে কিছুতেই নির্বিকারভাবে বসে থাকতে রাজি ছিলেন না তারা। তাই অসুস্থ শাবকটিকে আরও ভালোভাবে বাঁচার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

View this post on Instagram

A post shared by I_am_puma (@l_am_puma)

মেসিকে বাড়ি এনে সুস্বাস্থ্যবান করে তুলতে সক্ষম হন তারা। ওর সুবিধার্থে নিজেদের বাড়িকেও ঢেলে সাজান।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

সিংহ / রাশিয়া / পোষা সিংহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • যুক্তরাষ্ট্রের চেয়ে মাথাপিছু ৬ গুণ ও রাশিয়ার চেয়ে ১৯ গুণ বেশি অস্ত্র রপ্তানি করে ইসরায়েল
  • পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকসহ নিহত ১৫
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab