Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বাথরুম ব্যবহারে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপের মামলায় ১৩ লাখ ডলার ক্ষতিপূরণ দিবে স্কুল

অফবিট

টিবিএস ডেস্ক
28 August, 2021, 02:50 pm
Last modified: 28 August, 2021, 03:03 pm

Related News

  • শাস্তি ব্যবস্থায় তৃতীয় লিঙ্গ; জেলখানায় যে সেলে থাকেন তারা
  • শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সজেন্ডার অ্যাডমিরাল
  • রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকেন্দ্র ভারতে 
  • পাকিস্তানে প্রথম ট্রান্সজেন্ডার মাদ্রাসার যাত্রা শুরু  
  • দেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক তাসনুভা

বাথরুম ব্যবহারে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপের মামলায় ১৩ লাখ ডলার ক্ষতিপূরণ দিবে স্কুল

প্রথমদিকে গ্রিম ছেলেদের বাথরুম ব্যবহারের সুযোগ পেলেও বেশ কয়েকজন অভিভাবক ও ছাত্রের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ জৈবিক লিঙ্গ বা বায়োলজিকাল সেক্স অনুযায়ী বাথরুম ব্যবহারের নির্দেশনা দেয়।
টিবিএস ডেস্ক
28 August, 2021, 02:50 pm
Last modified: 28 August, 2021, 03:03 pm
গ্যাভিন গ্রিম। ছবি: এপি

ট্রান্সজেন্ডার শিক্ষার্থীর ওপর স্কুল বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের মামলায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্কুল পর্ষদকে ক্ষতিপূরণ হিসেবে ১৩ লাখ মার্কিন ডলার দিতে হবে।

নারী থেকে পুরুষে রূপান্তরিত গ্যাভিন গ্রিমের ওপর ছেলেদের বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে গ্লস্টার কাউন্টি স্কুল। স্কুল কর্তৃপক্ষের এই নীতিমালার বিরুদ্ধে ২০১৫ সালে আদালতের দারস্থ হন গ্যাভিন। গ্যাভিনের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।

দীর্ঘ ছয় বছরের লড়াই শেষে গত জুনে সুপ্রীম কোর্ট স্কুল পর্ষদের বাথরুম নীতিমালা পুনর্বহালের আপিল খারিজ করে। ফলে, মামলার ব্যয় স্বরূপ প্রতিনিধি হিসেবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নকে ১৩ লাখ মার্কিন ডলার দিতে হবে স্কুল পর্ষদকে।

এর আগে, নিম্ন আদালতের রায়ে স্কুলের নীতিমালাকে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার স্কুল বোর্ড ডিস্ট্রিক আদালতের সামনে সংগঠনটির আইনি ব্যয়ভার প্রদানে সম্মত হয়।

মানবাধিকার সংগঠন এসিএলইউ-এর এলজিবিটিকিউ ও এইচআইভি প্রকল্পের সিনিয়র স্টাফ অ্যাটর্নি জোস ব্লক এক বিবৃতিতে বলেন, "এই সিদ্ধান্তে আসার জন্য ছয় বছর ধরে ব্যয়বহুল মামলা পরিচালনার কোনো প্রয়োজন ছিল না।"

গ্যাভিন গ্রিমের বয়স এখন ২২। এক বিবৃতিতে তিনি জানান, "এই ফলাফল অন্যান্য স্কুল ব্যবস্থাপনার কাছে শক্তিশালী বার্তা প্রেরণ করবে। তারা জানবে যে বৈষম্যমূলক আচরণ করে যুদ্ধে হেরে যাওয়া ছাড়া উপায় নেই। এর পরিণতিও হবে ব্যয়বহুল।"

তবে, মামলার ক্ষতিপূরণ প্রদান সম্পর্কে স্কুল বোর্ড কোনো মন্তব্য করতে চায়নি।

গ্লস্টার কাউন্টি স্কুলের অ্যাটর্নি ডেভিড করিগান বোর্ডের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্ষতিপূরণ হিসেবে এসিএলইউ'এর মামলার ব্যয়ভার প্রদানের বিষয়টি জানায়।

দীর্ঘ ছয় বছরে মামলা পরিচালনায় স্কুলটিকে কত টাকা খরচ করতে হয়েছে তা-ও জানা যায়নি।

ছয় বছরের আইনি লড়াই

২০১৫ সালে বাথরুম পলিসির বিরুদ্ধে মামলা দায়ের করেন গ্যাভিন গ্রিম।

হাইস্কুলে পড়াকালে নারী থেকে পুরুষ হওয়ার রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যান গ্রিম। হরমোন থেরাপি ছাড়াও চেস্ট রিকন্সট্রাকশন করান তিনি।

জেন্ডার ডিসফোরিয়ার ট্রিটমেন্ট হিসেবে গ্রিমের রূপান্তরের বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন তার মা। সেখান থেকেই শুরু হয় এক নতুন যুদ্ধ।

প্রথমদিকে তাকে ছেলেদের রেস্টরুম ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। তবে, বেশ কয়েকজন অভিভাবক ও ছাত্রের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ জৈবিক লিঙ্গ বা বায়োলজিকাল সেক্স অনুযায়ী বাথরুম ব্যবহারের নির্দেশনা দেয়।

২০১৫ সালে গ্রিম মামলা দায়ের করেন। স্কুল বাথরুম এড়িয়ে চলায় গ্রিম মূত্রনালীর সংক্রমণে ভোগার কথা জানান। একইসঙ্গে, আত্মঘাতী চিন্তার কারণে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়।

কিন্তু, মামলাটি বিভিন্ন ফেডারেল আদালতে ঘুরতে থাকে।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সহায়তায় মামলাটি ফেডারেল টেস্ট কেসে পরিণত হয়। ট্রাম্প প্রশাসন ওবামা শাসনকালের জেন্ডার পরিচয় অনুসারে শিক্ষার্থীদের বাথরুম বেছে নেওয়ার নির্দেশনা প্রত্যাহার করে। ফলে, ২০১৭ সালে মামলাটি সুপ্রিম আদালতে যাওয়ার কথা থাকলেও শুনানি বাতিল হয়।

২০১৯ সালে নরফোকের ইউএস ডিসট্রিক্ট আদালতে পুনরায় গ্রিমের মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ২০২০ সালে আপিল আদালতেও মামলার শুনানি হয়। দুই ক্ষেত্রেই আদালত গ্রিমের পক্ষে রায় দেন।

  • সূত্র: এনপিআর

Related Topics

টপ নিউজ

ট্রান্স জেন্ডার / রূপান্তরকামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • শাস্তি ব্যবস্থায় তৃতীয় লিঙ্গ; জেলখানায় যে সেলে থাকেন তারা
  • শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সজেন্ডার অ্যাডমিরাল
  • রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকেন্দ্র ভারতে 
  • পাকিস্তানে প্রথম ট্রান্সজেন্ডার মাদ্রাসার যাত্রা শুরু  
  • দেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক তাসনুভা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net