Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ফুচকার মালা পরে বিয়ের পিঁড়িতে তামিল বধূ! 

অফবিট

টিবিএস ডেস্ক
06 August, 2021, 06:05 pm
Last modified: 06 August, 2021, 06:02 pm

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ফুচকা পেলাম কেমন করে! যা ফুচকা তা-ই পানিপুরি, ভেলপুরি?
  • তিব্বত স্নো থেকে প্রাইমার, কনসিলার- যেভাবে বদলে গেছে বউয়ের সাজসজ্জা
  • বিয়েতে এখন ছেলেরাও কেন মেকআপ নেয়?
  • কলকাতায় টাকার অভাবে শুধু ফুচকা খেয়েও দিন পার করেছি: অমিতাভ বচ্চন

ফুচকার মালা পরে বিয়ের পিঁড়িতে তামিল বধূ! 

ফুচকা দিয়ে তৈরি মালা ও ব্রেসলেট পরিহিত অবস্থায় সজ্জিত বধূকে দেখা যায় সেই শর্ট ফিল্মে। শুধু তাই নয়, বউয়ের সামনেও রাখা ছিল ফুচকার স্তুপ। তবে এগুলো আসলে বিয়ের অনুষ্ঠানের অংশ নাকি সত্যিই অভিনব গয়না হিসেবে পরেছেন তিনি, তা এখনো স্পষ্ট নয়। 
টিবিএস ডেস্ক
06 August, 2021, 06:05 pm
Last modified: 06 August, 2021, 06:02 pm
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

কখনো কি কোনো খাবার এত বেশি ভালোবেসেছেন যে আপনার তা গায়ে জড়িয়ে নিতে ইচ্ছা হয়েছে ? না, এমনটা বোধহয় আমাদের কারোই মনে হয়নি। কিন্তু দক্ষিণ ভারতীয় এক বধূ জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকার প্রতি নিজের ভালোবাসাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে নিজের বিয়ের দিনও তিনি সেজেছেন ফুচকার মালা গায়ে জড়িয়ে! 

ভারতে 'গোলগাপ্পা' নামে পরিচিত, আর বাংলায় ফুচকা। ফুচকা খেতে ভালোবাসেন না ,এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ছোট ছোট বলের মত ফুলে ওঠা ফুচকার সঙ্গে মশলাদার টক পানি মিলিয়ে খাওয়া যেন এক স্বর্গীয় ব্যাপার! তাই দক্ষিণ ভারতীয় সেই নারী নিজের ফুচকাপ্রেমকে জনসম্মুখে নিয়ে আসতে কোনো রকম দ্বিধা বোধ করেননি। আর তার এই অভিনব বিয়ের সাজের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে। 

নববধূর বিয়ের দিনের মেক-আপ আর্টিস্ট তার আইডি থেকে ইনস্টাগ্রামে প্রথম বউয়ের এই সাজের ফুটেজ পোস্ট করেন। এরপর থেকে ৪৭ লাখ ভিউ এবং ১ লাখ ২৫ হাজার লাইক পেয়েছে ভিডিওটি।

View this post on Instagram

A post shared by PEARLS Beauty Lounge & Academy (@arthibalajimakeoverstyles)

ফুচকা দিয়ে তৈরি মালা ও ব্রেসলেট পরিহিত অবস্থায় সজ্জিত বধূকে দেখা যায় সেই শর্ট ফিল্মে। শুধু তাই নয়, বউয়ের সামনেও রাখা ছিল ফুচকার স্তুপ। তবে এগুলো আসলে বিয়ের অনুষ্ঠানের অংশ নাকি সত্যিই অভিনব গয়না হিসেবে পরেছেন তিনি, তা এখনো স্পষ্ট নয়। 

মেক-আপ শিল্পীর আইডি থেকে একই বধূর আরও ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাকে মাথায় রাইস পাপড়ের মুকুট বেঁধে বসে থাকতে দেখা গেছে। এরপরই তার মাথার সেই পাপড়ের স্তুপ ভেঙে ফেলা হয়, যা অনেকের কাছেই বেশ অদ্ভুত বিবাহ রীতি বলে মনে হয়েছে।  

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কাছে স্ট্রিট ফুড প্রেমী হিসেবে এই ফুচকাপ্রেমের জন্য ভালোই সমাদৃত হয়েছেন ওই বধূ। অসংখ্য ভোজনরসিক তাদের বন্ধুদের ট্যাগ দিয়ে ভিডিওটি শেয়ার করেছেন। অনেকে ক্যাপশনে জানিয়েও দিয়েছেন যে তারাও নিজের বিয়ের দিন এই পদ্ধতি অনুসরণ করবেন। 

  • সূত্র: গালফ নিউজ 
     
Related Topics

টপ নিউজ

ফুচকা / বিয়ের সাজ / তামিল বধূ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ফুচকা পেলাম কেমন করে! যা ফুচকা তা-ই পানিপুরি, ভেলপুরি?
  • তিব্বত স্নো থেকে প্রাইমার, কনসিলার- যেভাবে বদলে গেছে বউয়ের সাজসজ্জা
  • বিয়েতে এখন ছেলেরাও কেন মেকআপ নেয়?
  • কলকাতায় টাকার অভাবে শুধু ফুচকা খেয়েও দিন পার করেছি: অমিতাভ বচ্চন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net