Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের একমাত্র 'চাকরির আবেদনপত্র'

অফবিট

টিবিএস ডেস্ক
02 August, 2021, 01:00 pm
Last modified: 02 August, 2021, 01:02 pm

Related News

  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!

প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের একমাত্র 'চাকরির আবেদনপত্র'

বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে মিলে 'অ্যাপল' কোম্পানি প্রতিষ্ঠার তিন বছর আগে এই চাকরির দরখাস্তটি করেছিলেন জবস। সে সময় জবসের বয়স ছিল মাত্র ১৮ বছর। বলা হয়ে থাকে, এরপর জীবনে দ্বিতীয় কোনো চাকরির আবেদনপত্র পূরণ করেননি জবস; কিংবা কে জানে, হয়তো আর করার প্রয়োজনই পড়েনি! 
টিবিএস ডেস্ক
02 August, 2021, 01:00 pm
Last modified: 02 August, 2021, 01:02 pm
ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা উদ্যোক্তাদের একজন এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস জীবনে একবারই মাত্র চাকরির জন্য আবেদনপত্র লিখেছিলেন। ১৯৭৩ সালে জবসের নিজের হাতে পূরণ করা সেই আবেদনপত্রই সম্প্রতি ৩,৪৩,০০ মার্কিন ডলারে (২ কোটি ৮৬ লাখ টাকা) নিলামে বিক্রি হয়েছে। নিলামে জবসের এই আবেদনপত্র একটি ঐতিহাসিক দলিল বলেই উল্লেখ করা হয়েছে, কারণ ঠিক সেই মুহূর্ত থেকেই একজন স্বপ্নদ্রষ্টা স্টিভ জবসের জন্ম হয়। 

বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে মিলে 'অ্যাপল' কোম্পানি প্রতিষ্ঠার তিন বছর আগে এই চাকরির দরখাস্তটি করেছিলেন জবস। সে সময় জবসের বয়স ছিল মাত্র ১৮ বছর। বলা হয়ে থাকে, এরপর জীবনে দ্বিতীয় কোনো চাকরির আবেদনপত্র পূরণ করেননি জবস; কিংবা কে জানে, হয়তো আর করার প্রয়োজনই পড়েনি! 

নিলামকারী সাইটে উল্লেখিত বর্ণনায় আবেদনপত্রটি সম্পর্কে লেখা হয়েছে, "নাম: স্টিভ জবস, ঠিকানা: রিড কলেজ, ফোন নম্বর: নেই, মেজর: ইংরেজি সাহিত্য।" 

পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে পাশ করার আগেই কলেজ ছেড়ে দেন জবস এবং এর পরেই নিজের কম্পিউটারে এই চাকরির দরখাস্তটি লিখেন। 

১৯৭৪ সালে আটারি'র সঙ্গে একজন ভিডিও গেমস ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন জবস এবং সেখানে স্টিভ ওজনিয়াকের সঙ্গে পরিচয় হয় তার। জবস ও ওজনিয়াক ১৯৭৬ সালে 'অ্যাপল কম্পিউটারস' প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে 'অ্যাপল টু' বাজারে ছাড়েন তারা, যা ছিল কোম্পানির প্রথম ব্যবসাসফল পারসোনাল কম্পিউটার। 

তবে নিলামে স্টিভ জবসের আবেদনপত্র বিক্রি হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ঐতিহাসিক এই দলিল এর আগেও তিনবার নিলামে উঠেছে। ২০১৭ সালে ১৮,৭৫০ ডলার, ২০১৮ তে ১৭৪,৭৫৭ ডলার এবং ২০২১ সালের মার্চে ২,২২,৪০০ ডলার পর্যন্ত এর দাম উঠেছিল। বলাই বাহুল্য যে প্রতিবারই এর দাম বেড়েছে।

কিন্তু সর্বশেষ নিলামে উইনথ্রপ ভেঞ্চারস এক নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়। এবার নিলামে তারা আবেদনপত্রটির সরাসরি কপি ও এনএফটি সংস্করণ হিসেবেও দেয়ার প্রস্তাব করে তারা। অর্থাৎ সর্বোচ্চ নিলাম যিনি ডাকবেন, তিনি ডিজিটাল একটি সংস্করণেরও মালিক হবেন। যদিও এনএফটি সংস্করণ মাত্র ২৩,০৭৬ ডলারে বিক্রি হয়েছে। 

  • সূত্র: ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস 
     
Related Topics

টপ নিউজ

স্টিভ জবস / নিলাম / চাকরির আবেদনপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net