Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
পোষা কুকুরের মৃত্যুতে ব্রিটেনের রানির শোকপালন

অফবিট

টিবিএস ডেস্ক
04 December, 2020, 02:05 pm
Last modified: 04 December, 2020, 02:54 pm

Related News

  • রুশ তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়া গভর্নরের
  • নিখোঁজ পোষা কুকুর ৬ বছর পর মিললো জঙ্গলে!
  • ফের সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল বাইডেনের কুকুর ‘কমান্ডার’
  • জার্মান শেফার্ড পেতে চাইলে...
  • কুকুরপ্রতি ৫০০ টাকা কর: ঢাকা দক্ষিণের আধখেঁচড়া কর নিয়ম!

পোষা কুকুরের মৃত্যুতে ব্রিটেনের রানির শোকপালন

প্রচলিত আছে রানি টায়ারা ও হেডস্কার্ফ পরলেই তার কুকুরগুলো বুঝে যায় কোথাও যাওয়ার সময় হয়েছে। ডিউক অব ইয়র্ক একবার বলেছিলেন, তার মায়ের কুকুরদের প্রতি ভালোবাসাই এতো বয়সেও তাকে সুস্থ সামর্থ্যবান থাকতে সাহায্য করেছে। 
টিবিএস ডেস্ক
04 December, 2020, 02:05 pm
Last modified: 04 December, 2020, 02:54 pm

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জীবিত শেষ দুইটি পালিত কুকুরের একটির মৃত্যুতে শোক বিরাজ করছে ব্রিটেনের রাজপ্রাসাদে। গত ১৩ বছরের বেশি সময় ধরে রানির বিশ্বস্ত সঙ্গী ভালকান নামের কুকুরটি কয়েক সপ্তাহ আগে উইন্ডসরে মারা যায়। 

ভালকান ছিল ডরগি জাতের মিশ্র কুকুর। রানির জীবিত শেষ কুকুরটির নাম ক্যান্ডি, ক্যান্ডিও ডরগি প্রজাতির কুকুর। পোষা কুকুরের মৃত্যুর শোকে রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ এবারের বড়দিন একাই পালন করবেন। 

ভালকান ও ক্যান্ডি।

এর আগে ২০১৮ সালে ক্যন্সারে আক্রান্ত হয়ে তার আরেকটি পোষা কুকুর উইলো মারা যায়। উইলো ছিল করগি প্রজাতির কুকুর। উইলোর মৃত্যুর পর রানি আর কোনো করগি প্রজাতির কুকুর পোষেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবসময়ই করগি প্রজাতির কোনো কুকুর তার সঙ্গী হিসেবে পাশে ছিল। এ প্রজাতির কুকুরের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। 

১৯৪৪ সালে এলিজাবেথ তার ১৮ তম জন্মদিনে সুসান নামের করগি জাতের একটি কুকুর উপহার পান। উইলো ছিল সুসানের-ই বংশধর। রানির করগি জাতের একটি কুকুর ও প্রিন্সেস মারগারেটের ডাচশান্ড জাতের কুকুর পিপকিনের প্রজননেই জন্ম রানির শেষ দুইটি কুকুর ভালকান ও ক্যান্ডির। ২০১৬ সালে রানির ৯০ তম জন্মদিনে ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে দেখা যায় উইলো, ভালকান ও ক্যান্ডিকে।

নিজেই তার কুকুরদের খাওয়ান রানি দ্বিতীয় এলিজাবেথ।

লকডাউনের সময় বাকিংহামের রাজপ্রাসাদ থেকে আইসোলেশনের জন্য উইন্ডসরের প্রাসাদে যাওয়ার সময় রানির কোলে বসা ছবিও দেখা যায়। রানি নিজেই তার পোষা কুকুরদের দেখভাল করেন। বাকিংহাম ও উইন্ডসরের প্রাসাদে রানির ব্যক্তিগত অ্যাপার্টমেন্টেই বাস ছিল কুকুরগুলোর, এমনকি সানদ্রিংহাম ও স্কটটল্যান্ডে যাওয়ার সময়ও ব্যক্তিগত জেটে কুকুরদের সাথে নিয়েই যান তিনি। তিনি নিজেই খাবার তৈরি করে তার পোষা কুকুরদের খাওয়ান। এখনো তিনি কুকুরদের হাঁটতে নিয়ে যেতে পছন্দ করেন।  

১৯৫২ সালে পোষা কুকুরের সাথে রানি দ্বিতীয় এলিজাবেথ । ছবি: বেটম্যান আর্কাইভ

প্রচলিত আছে রানি টায়ারা ও হেডস্কার্ফ পরলেই তার কুকুরগুলো বুঝে যায় কোথাও যাওয়ার সময় হয়েছে। ডিউক অব ইয়র্ক একবার বলেছিলেন, তার মায়ের কুকুরদের প্রতি ভালোবাসাই এতো বয়সেও তাকে সুস্থ সামর্থ্যবান থাকতে সাহায্য করেছে। 

২০১৫ সাল থেকে নিজের পোষা কুকুরদের প্রজনন বন্ধের সিদ্ধান্ত নেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর সময় নিজের আদরের কুকুরদের রেখে না যাওয়ার জন্যই মূলত এ সিদ্ধান্ত। পোষা প্রাণীর মৃত্যু যেমন মালিকের জন্য কষ্টদায়ক, মালিকের মৃত্যুতেও একইভাবে কষ্ট পায় প্রাণীরা। এ ভয় থেকেই এই সিদ্ধান্ত নেন তিনি। 

২০০১৫ সালে নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জন কির সাথে সাক্ষাতকালে রানি ও তার পোষা কুকুর

প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের পোষা কুকুর লুপোর মৃত্যু সংবাদের কয়দিন পরই আসে ভালকানের মৃত্যু সংবাদ। ২০১১ সালে উইলিয়াম ও কেটের বিয়ের সময় লুপোকে উপহার পান তারা।

পোষা কুকুর লুপোর সাথে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

এমনকি তাদের ছেলে প্রিন্স জর্জের নাম নির্ধারণের ক্ষেত্রেও ভূমিকা ছিল লুপোর। তারা কয়েকটি কাগজে কয়েকটি নাম লিখে মেঝেতে ছড়িয়ে দেন। লুপো যে কাগজের পাশে গিয়ে থামে সে নাম অনুযায়ীই প্রিন্স জর্জের নামকরণ হয়। 

লুপোর সাথে প্রিন্স জর্জ। ছবি: এপি

এ সপ্তাহের শুরুতেই রানি ও প্রিন্স ফিলিপ জানিয়ে দিয়েছেন, পরিবারের সদস্যদের সাথেও দেখা হবেনা এবারের বড়দিনে। এবারের বড়দিন একাই কাটাতে চান তারা। সাধারণ সময়ে নরফকের সানদ্রিংহামে পরিবারের সদস্যদের সাথে উৎসব উদযাপন করেন তারা। ১৯৪৯ সাল থেকে এটিই প্রথম বছর যেবার তারা চার সন্তানের কারো উপস্থিতি ছাড়াই বড়দিন কাটাবেন। উইন্ডসরে এ মূহূর্তে কোভিড-১৯ এর কারণে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে। এরফলে সর্বোচ্চ ৬ জন একসাথে বাহিরে সময় কাটাতে পারবেন। 

২০০১৭ সালে বাকিংহাম প্রাসাদে নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়দের সাথে সাক্ষাতের সময় রানির সাথে তার পোষা কুকুর। ছবি: টিম গ্রাহাম

বড়দিন উপলক্ষ্যে এবার রানি গীর্জায়ও যাবেন না, প্রাসাদেই প্রার্থনার কাজ সারবেন। বাকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রানি ও প্রিন্স ফিলিপ এবার উইন্ডসরে নির্জনেই বড়দিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথ / পোষা কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • রুশ তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়া গভর্নরের
  • নিখোঁজ পোষা কুকুর ৬ বছর পর মিললো জঙ্গলে!
  • ফের সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল বাইডেনের কুকুর ‘কমান্ডার’
  • জার্মান শেফার্ড পেতে চাইলে...
  • কুকুরপ্রতি ৫০০ টাকা কর: ঢাকা দক্ষিণের আধখেঁচড়া কর নিয়ম!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net