Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
নিলামে বিক্রি হলো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের বিরল পান্ডুলিপি    

অফবিট

টিবিএস ডেস্ক
24 November, 2021, 04:20 pm
Last modified: 24 November, 2021, 04:34 pm

Related News

  • ৮ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো আইনস্টাইনের ঐতিহাসিক বেহালা
  • বিশ্বজুড়ে প্রতিভার অপচয়: ‘হারিয়ে যাওয়া আইনস্টাইনদের’ খুঁজবে কে?
  • আইনস্টাইনের পরমাণু বোমার চিঠি নিলামে
  • বসন্ত বিকালে আইনস্টাইন এবং তার ঘড়ি
  • যেভাবে চুরি হয়ে যায় আইনস্টাইনের মস্তিস্ক!

নিলামে বিক্রি হলো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের বিরল পান্ডুলিপি    

আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একেবারে প্রথম দিকের এই পান্ডুলিপির বয়স ১০৮ বছর! প্যারিসে ক্রিস্টি’স-এর নিলামে ৫৪ পৃষ্ঠার এই পান্ডুলিপিটি বিক্রি হয়, যার পুরোটাই ছিল হাতে লেখা।   
টিবিএস ডেস্ক
24 November, 2021, 04:20 pm
Last modified: 24 November, 2021, 04:34 pm
গত ২২ নভেম্বর ক্রিস্টি'-এ আইনস্টাইনের পান্ডুলিপিগুলো দেখছেন বই ও পান্ডুলিপি বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলোয়। ছবি: অ্যান্টোনি পাওন/রয়টার্স

গাণিতিক নানা সমীকরণের জট, হাতে লেখা হিসাবের কাটাকুটি এবং বহু অসমাপ্ত পান্ডুলিপি, এই ছিল প্রখ্যাত গণিতবিদ আলবার্ট আইনস্টাইনের জীবনের অংশ। গণিতের যে হিসাবগুলো মিলতো না, সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া ছিল তার অভ্যাস।     

কিন্তু সৌভাগ্যক্রমে আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব, থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্বের দুখানা পান্ডুলিপি অক্ষত অবস্থায়ই থেকে যায়। গেল মঙ্গলবার তারই একটি পান্ডুলিপি নিলামে বিক্রি হয়েছে ১৩ মিলিয়ন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ১১১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা। 

আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একেবারে প্রথম দিকের এই পান্ডুলিপির বয়স ১০৮ বছর! প্যারিসে ক্রিস্টি'স-এর নিলামে ৫৪ পৃষ্ঠার এই পান্ডুলিপিটি বিক্রি হয়, যার পুরোটাই ছিল হাতে লেখা।   

তবে পান্ডুলিপির পুরোটাই আইনস্টাইন একা লিখেননি। এটির ২৬ পাতা লিখেছিলেন আইনস্টাইন, বাকিটা লিখেছেন তার পরম বন্ধু সুইজারল্যান্ডের প্রযুক্তিবিদ মিচেল বেসো। আর বেসোর কারণেই পান্ডুলিপিটি ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। 

জুরিখে বসে সে সময় আপেক্ষিকতা তত্ত্বের জট ছাড়াতে মত্ত্ব হয়ে ছিলেন দুই বন্ধু। তবে এক পর্যায়ে তারা বুঝতে পারেন, তাদের সমাধানগুলো ঠিক মিলছে না। সমীকরণগুলোতে যে ভুল থেকে যাচ্ছে তা বুঝতে পেরে হতোদ্যম হয়ে ইতালিতে নিজের বাড়িতে ফিরে যান বেসো।          

অন্যদিকে আইনস্টাইন নিজের মতো করে নানা পথ অনুসরণ করে পৌঁছে যান নিজের লক্ষ্যে। ১৯১৬ সালে থিওরি অব রিলেটিভিটি তত্ত্বটি প্রকাশিত হয় যা ব্রহ্মাণ্ড সম্পর্কে সেই সময়ের যাবতীয় ধ্যানধারণা বদলে দেয়। এর ছয় বছর পর ১৯২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান আইনস্টাইন।    

আইনস্টাইন যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, মিচেল বেসো তখন পান্ডুলিপিগুলো নিয়ে আরও একবার বসেছিলেন, চেষ্টা করেছিলেন ভুলগুলো শোধরানোর। না পেরে হাল ছেড়ে দিলেও পান্ডুলিপিগুলো সযত্নে রেখে দিয়েছিলেন বেসো। মৃত্যুর আগে সেই পান্ডুলিপি নিজের ছেলে ভেরোকে দিয়ে যান তিনি। পরবর্তীতে ভেরো সেগুলো আইনস্টাইন ও বেসোর হাতে লেখা পান্ডুলিপির সম্পাদক পিয়েরে স্পেজিয়ালির হাতে তুলে দেন।  

ছবি: ক্রিস্টিস ইমেজেস লিমিটেড ২০২১

আইনস্টাইন ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে মারা যান। তাকে সর্বকালের সেরা তাত্ত্বিক পদার্থবিদদের একজন মনে করা হয়। এর আগে ২০১৯ সালে আইনস্টাইনের ১৪০তম মৃত্যুবার্ষিকীতে চীনের সাংহাইয়ে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে তার জেনারেল থিওরি অব রিলেটিভিটি এবং বিখ্যাত E=mc2 সূত্রের হাতে লেখা কপি প্রদর্শিত হয়।

পান্ডুলিপি সম্পর্কে ক্রিস্টি'স-এর ওয়েবসাইটে বলা হয়, "আপেক্ষিকতাবাদের একেবারে গোড়ার দিকের যে দু'টি হাতে লেখা পাণ্ডুলিপির সন্ধান মিলেছে এটি তার একটি। নিলামে উঠানোর আগে অনুমান করা হয়েছিল এটির মূল্য দাঁড়াতে পারে ২৪ লক্ষ থেকে ৩৫ লক্ষ ডলারের মধ্যে। কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করে তার চার গুণ দাম পাওয়া গেছে। এর আগে আইনস্টাইনের লেখা আর কোনও পান্ডুলিপির নিলামে এতটা দাম ওঠেনি।"  
  
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট ও সিজিটিএন

Related Topics

টপ নিউজ

আইনস্টাইন / ্পান্ডুলিপি / আপেক্ষিকতা তত্ত্ব / মিশেল বেসো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ৮ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো আইনস্টাইনের ঐতিহাসিক বেহালা
  • বিশ্বজুড়ে প্রতিভার অপচয়: ‘হারিয়ে যাওয়া আইনস্টাইনদের’ খুঁজবে কে?
  • আইনস্টাইনের পরমাণু বোমার চিঠি নিলামে
  • বসন্ত বিকালে আইনস্টাইন এবং তার ঘড়ি
  • যেভাবে চুরি হয়ে যায় আইনস্টাইনের মস্তিস্ক!

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net