Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
নিলামে জিতলেই মিলবে ট্রাম্প পুত্রের সঙ্গে শিকারের সুযোগ

অফবিট

টিবিএস ডেস্ক
07 February, 2020, 05:35 pm
Last modified: 07 February, 2020, 05:51 pm

Related News

  • ৬০ হাজার বছর আগেই শিকারের হাতিয়ার ছিল বিষাক্ত তীর! 
  • কসমেটিকস তৈরির জন্য শিকার হচ্ছে গভীর জলের হাঙর, বিলুপ্তি ঠেকাতে প্রয়োজন আইন
  • টাকা দিলেই বসনিয়ায় নিরস্ত্র বেসামরিক মানুষদের ‘শিকার’ করতে পারতেন পর্যটকরা; ‘স্নাইপার সাফারি’র তদন্তে ইতালি
  • রাণী ও কুটকুটের ভালোবাসা
  • এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৫০টি ভাল্লুক গুলি করে মারায় সম্মতি স্লোভাকিয়া সরকারের

নিলামে জিতলেই মিলবে ট্রাম্প পুত্রের সঙ্গে শিকারের সুযোগ

প্রথম পর্বে থাকবে আলাস্কার দুর্লভ কালো লেজের হরিণ শিকার। দ্বিতীয় পর্ব চলবে আফ্রিকার নামিবিয়ায়। সেখানে বন্য মহিষ, জিরাফ এবং নীলগাই হত্যার উৎসব চলবে। দক্ষিণ আফ্রিকায় কুমির নিধনের মধ্য দিয়ে এই নিষ্ঠুরটা শেষ হবে। 
টিবিএস ডেস্ক
07 February, 2020, 05:35 pm
Last modified: 07 February, 2020, 05:51 pm
শিকার করা বন্য মহিষের সামনে জন ট্রাম্প। ছবি: দ্য গার্ডিয়ান।

আন্তর্জাতিক শিকারিদের নিয়ে চারদিনব্যাপী এক সম্মেলন আয়োজন করছে যুক্তরাষ্ট্রের সাফারি ক্লাব ইন্টারন্যাশনাল (এসসিআই)। আগামী শনিবার থেকে যা নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে শুরু হচ্ছে। পুরো বিশ্ব থেকে হাজার হাজার ধনী শিকারি এ সম্মেলনে যোগ দেবেন। 

সম্মেলনে ধনী শিকারিদের জন্য থাকছে একটি হাই-প্রোফাইল নিলামে অংশ নেয়ার সুযোগ। নিলামে বিজয়ীর ভাগ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্পের শিকারসঙ্গি হওয়ার সুযোগ জুটবে।

এসসিআই সংগঠনটি বন্যপ্রাণী শিকারে উৎসাহীদের এক নিরাপদ স্বর্গ বলেই পরিচিত। পরিবেশ সংরক্ষণবাদী ও প্রকৃতিবাদীদের আপত্তি তারা যে আদতেই গ্রাহ্য করে না, তা বলাই বাহুল্য। বন্যপ্রাণী শিকারি হিসেবে সুপরিচিত জুনিয়র ট্রাম্পের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই বলা চলে।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা জানান, নিলামের শুরুতে দর হাঁকা হবে ১০ হাজার ডলার। কিন্তু শেষ পর্যন্ত এই অংক ৫০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। বলাই বাহুল্য বিশ্বের শীর্ষ ধনী শিকারিরা ট্রাম্প পুত্রের সঙ্গে শিকারের সুযোগ পেতে এই অংক খরচ করতে কোনো দ্বিধাই করবেন না।

তবে শিকারের যে তালিকা দেয়া হয়েছে তা খুবই আতংকের। প্রথম পর্বে থাকবে ট্রাম্প পুত্রের সঙ্গে আলাস্কার দুর্লভ কালো লেজের হরিণ শিকার। সাতদিন চলবে এই অভিযান। ১৪ দিনের দ্বিতীয় পর্ব চলবে আফ্রিকার নামিবিয়ায়। সেখানে বন্য মহিষ, জিরাফ এবং নীলগাই হত্যার উৎসব চলবে। তৃতীয় ধাপের মেয়াদ সাত দিন। যা দক্ষিণ আফ্রিকায় কুমির নিধনের মধ্য দিয়ে শেষ হবে। 

এমন সময় এই শিকারাভিযানের নিলাম চলছে, যার মাত্র কয়েক সপ্তাহ আগেই ‘প্রো পাবলিকা’ নামের একটি অনুসন্ধানী সাংবাদিকতার সংগঠন ট্রাম্প জুনিয়রের একটি বিরল প্রাণী শিকারের খবর প্রকাশ করে। গত গ্রীষ্মে মঙ্গোলিয়ায় এক শিকার সফরে যান ট্রাম্প পুত্র। ওই সময় তিনি একটি অতি-বিরল প্রজাতির ভেড়াকে শিকার করেছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা ইতোমধ্যেই এসসিও সম্মেলনের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন। বিচ বয়েস ব্যান্ডের বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী ব্রায়ান উইলসন এবং অ্যাল জার্ডিন ওই সম্মেলনে সঙ্গীত পরিবেশনা করা থেকে বিরত থাকার ঘোষণা দিয়ে অন্য শিল্পীদের প্রতিও সেখানে কোনো প্রকার পরিবেশনা না করার আহ্বান জানিয়েছেন।  

Related Topics

টপ নিউজ

অফবিট / জুনিয়র ট্রাম্প / শিকার / বন্যপ্রাণী শিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ৬০ হাজার বছর আগেই শিকারের হাতিয়ার ছিল বিষাক্ত তীর! 
  • কসমেটিকস তৈরির জন্য শিকার হচ্ছে গভীর জলের হাঙর, বিলুপ্তি ঠেকাতে প্রয়োজন আইন
  • টাকা দিলেই বসনিয়ায় নিরস্ত্র বেসামরিক মানুষদের ‘শিকার’ করতে পারতেন পর্যটকরা; ‘স্নাইপার সাফারি’র তদন্তে ইতালি
  • রাণী ও কুটকুটের ভালোবাসা
  • এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৫০টি ভাল্লুক গুলি করে মারায় সম্মতি স্লোভাকিয়া সরকারের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net