Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
থাইল্যান্ডের ব্যস্ত রাস্তা দখলে নিলো দুই বানর গ্যাং

অফবিট

টিবিএস ডেস্ক
27 July, 2021, 06:40 pm
Last modified: 27 July, 2021, 11:27 pm

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ
  • বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার
  • গাজীপুর থেকে ৪৪টি বন্য প্রাণী ও পাখি উদ্ধার

থাইল্যান্ডের ব্যস্ত রাস্তা দখলে নিলো দুই বানর গ্যাং

করোনাকালে শহরে দর্শনার্থী কমে যাওয়ায় খাদ্য সংকটে ভুগছে বানররা। ধারণা করা হচ্ছে, রাস্তায় ঘটে যাওয়া সেই ধস্তাধস্তির মূলে ছিল খাবারের সংকট। 
টিবিএস ডেস্ক
27 July, 2021, 06:40 pm
Last modified: 27 July, 2021, 11:27 pm
রাস্তায় নেমে এসেছে বানরের দল

মধ্য থাইল্যান্ডের লোপবুরি শহরের এক ব্যস্ত সড়কে সম্প্রতি বানরের দুই পক্ষের মারামারিতে কিছুক্ষণের জন্য থমকে ছিল রাস্তার জনজীবন। উপস্থিত জনতার বিস্ময়ের মুখেই দুই বানর গ্যাং-এর ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাড়া জাগিয়েছে দ্রুত।

সাধারণত দর্শনার্থীদের দেওয়া খাবারদাবাড়ে ভালোই চলে যেতো লোপবুরি শহরের বানর সমাজের। কিন্তু করোনাকালে শহরে দর্শনার্থী কমে যাওয়ায় খাদ্য সংকটে ভুগছে বানররা। ধারণা করা হচ্ছে, রাস্তায় ঘটে যাওয়া সেই ধস্তাধস্তির মূলে ছিল খাবার সংকট। 

প্রথমে প্রাচীন এক বুদ্ধ মন্দিরের সামনে বানরের এই দুই পক্ষকে জড়ো হতে দেখা গিয়েছিল। এরপর এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করলে পার্শ্ববর্তী রাস্তায় গিয়ে গড়ায় এই দুই গ্যাং-এর বাহাস। সেখানে দুই পক্ষ মারামারি আরম্ভ করলে ব্যস্ত সড়কের দুই পাশে যানজট দেখা দেয়। এই বাহাস চলাকালে উপস্থিত চালকরা তাদের গাড়ি থামিয়ে প্রায় চার মিনিটের মতো অপেক্ষা করেছে।

বানরের দুই পক্ষের মাঝখানে একটি দৃশ্যমান ফারাক ছিল। ধস্তাধস্তি শুরুর আগে কিছু সাহসী বানরকে এই ফাঁকাস্থানে এসে প্রতিপক্ষকে প্ররোচিত করার চেষ্টা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ইলিফাত বলেন, "বানরের চেঁচামেচি যখন শুনি, তখন আমি মন্দিরের পাশে একটি বিল্ডিংয়ে ছিলাম। অনেকগুলো বানর একসাথে দাঁড়ানো ছিল। ওরা যে তর্কাতর্কি করছে, সেটা দেখাই যাচ্ছিল। এরপর তারা রাস্তায় নেমে মারামারি আরম্ভ করে দিলো।"

ধারণা করা হচ্ছে, এই দুই পক্ষের এক পক্ষ মন্দিরের আশেপাশেই বসবাস করে, যেখানে দর্শনার্থীরা সাধারণত তাদের খাবারের ব্যবস্থা করে থাকে। অপর পক্ষ বাস করে একটি পরিত্যক্ত সিনেমা হলে। 

গতবছর মার্চে খাবারকে কেন্দ্র করেই প্রায় একইরকম একটি ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। সেবার রেললাইনের দুই পাশ থেকে বানরের দুটি বিশাল 'গ্যাং' বাহাসে জড়িয়েছিল।

রাজধানী ব্যাংককের ১০০ মাইল দক্ষিণে অবস্থিত এই শহর মহামারির আগে দর্শনার্থীদের উপস্থিতিতে সরব ছিল। দর্শনার্থীরাই সাধারণত বানরের এই বিশাল জনসংখ্যার খাবারের যোগান দিতো। মহামারির সময়ে অভ্যন্তরীণ দর্শনার্থী ও স্থানীয়রা কোনোভাবে বানরদের খাবার জুগিয়ে আসলেও এই মাসের শুরুতে কর্তৃপক্ষ কঠোর লকডাউন জারি করায় আবারও খাদ্য সংকটে ভুগছে বানররা।  

এই অঞ্চলে বানরের সংখ্যা কমাতে কর্তৃপক্ষ গণ-বন্ধাকরণ প্রকল্পও পরিচালনা করেছে। থাইল্যান্ডের সরকারী পশু-চিকিৎসক সুপাকার্ন কায়চোট জানান, "টুরিস্টরা এসে খাওয়াবে, এটাতেই অভ্যস্ত এখানকার বানররা। এই শহর আসলে তাদেরকে নিজেদের জন্য কিছু করার মতো জায়গা রাখেনি। যে কারণে টুরিস্ট না থাকায় ওরা অনেক আক্রমণাত্মক হয়ে গেছে।" 

লোপবুরি শহরের জনগণ সাধারণত বিশ্বাস করে শহরে এতো বানর থাকায় তারা ভাগ্যবান। বানরের এই বিশাল জনসংখ্যাকে সম্মান জানিয়ে প্রতিবছর একটি উৎসবও পালন করেন তারা।

সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

বানর কাণ্ড / বানরের মদপান / বানর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ
  • বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার
  • গাজীপুর থেকে ৪৪টি বন্য প্রাণী ও পাখি উদ্ধার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net