Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ডারউইনের ডায়েরি চুরি!

অফবিট

টিবিএস ডেস্ক
25 November, 2020, 07:05 pm
Last modified: 25 November, 2020, 07:10 pm

Related News

  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: আল-কারাওয়াইয়্যিন ও এক মহীয়সী নারীর কীর্তি
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • ১২৮ বছরেরও পুরনো খুলনার যে লাইব্রেরি
  • ডিজিটাল যুগে কেন এখনো লাইব্রেরির গুরুত্ব আছে?
  • রামমালা গ্রন্থাগার: কুমিল্লার বুকে দুষ্প্রাপ্য পুঁথি ও বইয়ের এক শতবর্ষী পাঠাগার

ডারউইনের ডায়েরি চুরি!

ডারউইনের বিবর্তনবাদের ধারণা ও তাঁর ‘ট্রি অব লাইভ’ এর স্কেচ ছিলো ডায়েরি দুটির একটিতে।
টিবিএস ডেস্ক
25 November, 2020, 07:05 pm
Last modified: 25 November, 2020, 07:10 pm
চার্লস ডারউইন।

২০০১ সাল থেকেই চার্লস ডারউইনের ডায়েরী দুটির সন্ধান চলছে। এত বছরে কোনো সন্ধান না মিললেও গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগ এক নতুন তথ্য জানায়। তারা বলেন, 'খুব সম্ভবত ডায়েরি দুটি চুরি হয়ে গেছে।'

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ১০০টির বেশি গ্রন্থাগার রয়েছে। এর মধ্যে শুধু কেন্দ্রীয় গ্রন্থাগারেই মোট বইয়ের সংখ্যা প্রায় ৮০ লাখ। বহু বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকেরা জানতেন চার্লস ডারউইনের বইদুটি এই বিশাল সাম্রাজ্যের মাঝে হারিয়ে গেছে। এ নিয়ে চলেছে অনেক অনুসন্ধান পর্বও। কিন্তু সমস্ত বই, কাগজপত্র ভালোভাবে তল্লাশির পর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগ বইগুলো চুরি হয়েছে এমন সিদ্ধান্তে এসেছেন।

ডারউইনের বিবর্তনবাদের ধারণা ও তাঁর 'ট্রি অব লাইভ' এর স্কেচ ছিলো ডায়েরি দুটির একটিতে। ১৮৩৭ সালে এইচএমএস বিগলে সমুদ্রভ্রমণ থেকে ফিরে ডারউইন তাঁর চামড়ার নোটবুকগুলো লিখেছিলেন। এর মধ্যে একটিতে তিনি প্রজাতির সম্ভাব্য কয়েকটি বিবর্তনের রেখাচিত্র এঁকেছিলেন। পরে সেগুলোর আরও উন্নত চিত্র তিনি ১৮৫৯ সালে তাঁর 'অন দ্য অরিজিন অব স্পেসিস' বইয়ে উল্লেখ করেন।

২০০০ সালে ছবি তোলার জন্য ডায়েরির বাক্সটি লাইব্রেরি থেকে সরিয়ে নেয়া হয়েছিলো।। বাক্সটিতে ছিলো ১৮৩৭ সালে ডারউইনের আঁকা ট্রি অব লাইভ স্কেচের ডায়েরীটি। পরবর্তীতে স্কেচটি গায়েব হয়ে যায়। এরপর ২০০১ সালে গ্রন্থাগারের বইগুলোর একটি সুবিন্যস্ত তালিকার জন্য বইগুলো স্থানান্তরিত করতে গিয়ে তারা বিষয়টি টের পান।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং গ্রন্থাগার ব্যবস্থাপক জেসিকা গার্ডনার জানান, 'দীর্ঘদিন ধরে খোঁজার পরেও আমরা ডায়েরি দুটি পাইনি। এটি আমার জন্য খুব আফসোসের বিষয়।'

তিনি আরো বলেন, 'বিষয়টির তদন্তের ব্যাপারে আমরা যতটা সম্ভব কাজ করে যাচ্ছি। কোনো চেষ্টাই আমরা বাদ রাখবো না। গ্রন্থাগারের নিরাপত্তা ব্যাবস্থা এখন যথেষ্ঠ উন্নত করা হয়েছে।'

এ সম্পর্কে কেমব্রিজশায়ার পুলিশকে এবং ন্যাশনাল আর্ট লস রেজিস্টারে জানানো হয়েছে এবং পাশাপাশি ইন্টারপোলের মানসিক তথ্যশালাতে রেকর্ড করা হয়েছে। তবে, বইগুলোকে পূর্বেই আধুনিকায়ন করা হয়েছিলো বলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরীতে বইগুলো ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত রয়েছে। 

ইতোমধ্যেই বইগুলোর অনুসন্ধান প্রক্রিয়া নিয়ে অনেক পরিকল্পনা শুরু হয়ে গেছে। তবে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য সংগ্রহ চার্লস ডারউইনের এই রচনার সম্পূর্ণ অনুসন্ধান করতে পাঁচ বছর লেগে যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছেন।
 
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং গ্রন্থাগার ব্যবস্থাপক জেসিকা গার্ডনার আরও বলেন,যারা এই গ্রন্থাগারে পূর্বে বা বর্তমানে কাজ করেছে এবং যারা বই ব্যবসা বা গবেষণার সাথে জড়িত তাঁরা এ বিষয়ে তথ্য জেনে থাকতে পারেন।

তাছাড়া কেউ যদি জেনে থাকে এ ব্যাপারে তাদের প্রতি সাহায্য চেয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। 
 

Related Topics

টপ নিউজ

ডারউইন  / ডায়েরি / লাইব্রেরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: আল-কারাওয়াইয়্যিন ও এক মহীয়সী নারীর কীর্তি
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • ১২৮ বছরেরও পুরনো খুলনার যে লাইব্রেরি
  • ডিজিটাল যুগে কেন এখনো লাইব্রেরির গুরুত্ব আছে?
  • রামমালা গ্রন্থাগার: কুমিল্লার বুকে দুষ্প্রাপ্য পুঁথি ও বইয়ের এক শতবর্ষী পাঠাগার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net