Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
টাক মাথার পুরুষদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

অফবিট

টিবিএস ডেস্ক
05 June, 2020, 01:50 pm
Last modified: 05 June, 2020, 02:23 pm

Related News

  • 'টিকে থাকার লড়াই': টাক মাথার চিকিৎসাকে সরকারি বীমার আওতায় আনতে চান দ.কোরিয়ার প্রেসিডেন্ট
  • টাক সমস্যার যুগান্তকারী সমাধান: তাইওয়ানের যে সিরাম মাত্র ২০ দিনে চুল গজাতে পারে
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

টাক মাথার পুরুষদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মতো অ্যান্ড্রোজেন বা লিঙ্গ নির্ধারক হরমোন থাকে। এই হরমোনগুলো শুধু চুল পড়ার ক্ষেত্রেই নয়, বরং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো বিষয়গুলোতেও প্রভাব রাখতে পারে।
টিবিএস ডেস্ক
05 June, 2020, 01:50 pm
Last modified: 05 June, 2020, 02:23 pm
প্রতীকী ছবিটি সংগৃহীত।

গবেষকরা বলছেন, মাথায় টাক আছে এমন পুরুষদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চাইতে তুলনামূলকভাবে বেশি। 

টাক মাথার সঙ্গে কোভিড-১৯ শনাক্তের সংযোগটি এতই স্পষ্ট যে, কয়েকজন গবেষক পরামর্শ দিচ্ছেন যাতে একে করোনাভাইরাসের একটি ঝুঁকির কারণ হিসেবে ঘোষনা করা হয়। এর নাম তারা সুপারিশ করছেন 'গ্যাব্রিন সাইন'। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক ডাঃ ফ্রাঙ্ক গ্যাব্রিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তার মাথায় ছিল টাক। ডাঃ ফ্রাঙ্ক গ্যাব্রিনের নামানুসারেই টাক মাথার এই ঝুঁকি চিহ্নটির নাম 'গ্যাব্রিন সাইন' রাখার সুপারিশ করছেন গবেষকরা।   

এই গবেষণাটি পরিচালনা করেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ওয়াম্বিয়ার। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'আমরা সত্যিই ধারণা করছি যে, টাক হয়ে যাওয়া মারাত্মক রোগের নিখুঁত লক্ষণ।'

গত জানুয়ারিতে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রাপ্ত নমুনা ও তথ্যে দেখা গেছে যে, করোনাভাইরাসে পুরুষদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি। 

কয়েকদিন আগে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের একটি প্রতিবেদনে দেখা গেছে যে, কোভিড -১৯ শনাক্ত  কর্মক্ষম বয়সী পুরুষদের মারা যাওয়ার সম্ভাবনা নারীদের চেয়ে দ্বিগুণ।

কিন্তু টাক মাথার সঙ্গে করোনা আক্রান্তের ঝুঁকির বিষয়টা বিজ্ঞানীরা এতদিন বুঝে উঠতে পারছিলেন না। তারা মানুষের জীবনযাত্রা, ধূমপান এবং বিভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার পার্থক্যের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পর্ক খোঁজার চেষ্টা করে যাচ্ছিলেন এতদিন। 

কিন্তু সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেলেন, পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মতো অ্যান্ড্রোজেন বা লিঙ্গ নির্ধারক হরমোন থাকে। এই হরমোনগুলো শুধু চুল পড়ার ক্ষেত্রেই নয়, বরং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো বিষয়গুলোতেও প্রভাব রাখতে পারে।

এই ফলাফল থেকে তারা ধারণা করছেন, মাথায় টাক পড়া ঠেকাতে বা প্রস্টেট ক্যান্সার চিকিৎসায় হরমোন নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কোভিড-১৯ চিকিতসায়ও ব্যবহার করা যেতে পারে।  

প্রফেসর ওয়াম্বিয়ার বলেন, 'আমরা ধারণা করছি অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনগুলোর মাধ্যমে আমাদের কোষে ভাইরাস প্রবেশ করে।'

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক অনকোলজিস্ট ম্যাথিউ রেটিগও একটি গবেষণা করছেন। লস অ্যাঞ্জেলেস, সিয়াটেল এবং নিউইয়র্কের ২০০ জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে টাক ও প্রস্টেস্ট ক্যান্সার সারানোর ওষুধের প্রভাব নিয়ে কাজ করছেন তিনি।    

এর পরপরই অধ্যাপক ওয়াম্বিয়ারের নেতৃত্বে স্পেনে দুইটি জরিপ পরিচালনা করা হয়। সেখানে দেখা গেছে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে টাকমাথার পুরুষদের সংখ্যা অন্যদের তুলনায় অনেক বেশি।   

তবে কোভিড-১৯ এর সঙ্গে টাক মাথার সংযোগ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাবে না। এনিয়ে আরও অনেক পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।   

Related Topics

টপ নিউজ

টাক মাথা / কোভিড-১৯ / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • 'টিকে থাকার লড়াই': টাক মাথার চিকিৎসাকে সরকারি বীমার আওতায় আনতে চান দ.কোরিয়ার প্রেসিডেন্ট
  • টাক সমস্যার যুগান্তকারী সমাধান: তাইওয়ানের যে সিরাম মাত্র ২০ দিনে চুল গজাতে পারে
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net