Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
খুলনায় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ‘চাঁদের জমি’ উপহার দিলেন স্বামী

অফবিট

খুলনা প্রতিনিধি
24 September, 2021, 01:45 pm
Last modified: 24 September, 2021, 03:25 pm

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

খুলনায় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ‘চাঁদের জমি’ উপহার দিলেন স্বামী

এর আগে ৫৫ ডলারে চাঁদে জমি কেনার খবরে আলোচনায় আসেন সাতক্ষীরার দুই যুবক।
খুলনা প্রতিনিধি
24 September, 2021, 01:45 pm
Last modified: 24 September, 2021, 03:25 pm
বিবাহবার্ষিকীতে স্ত্রীর হাতে চাঁদের জমির আইনি নথি তুলে দিচ্ছেন এমডি অসীম [ইনসেটে সেই নথি]। ছবি: টিবিএস

ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দিয়েছেন। এই খবর দেখে স্ত্রী টুম্পাকেও চাঁদের জমি উপহার দেওয়ার ইচ্ছা জাগে সাংবাদিক এমডি অসীমের। যেই ভাবনা সেই কাজ। বৃহস্পতিবার ষষ্ঠ বিবাহবার্ষিকীতে 'চাঁদের এক একর জমি কিনে' স্ত্রীকে উপহার দেন তিনি।

এমডি অসীম দেশটিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি। তার বাড়ি গোপালগঞ্জ হলেও পেশাগত কারণে তিনি স্ত্রীকে খুলনা মহানগরীর মডার্ন মোড় এলাকায় বসবাস করেন।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। তার স্ত্রী টুম্পা একজন চিকিৎসক। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে।

চাঁদের জমি লিখে দেওয়ার বিষয়ে অসীম বলেন, 'আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দেওয়ার। গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে তার স্ত্রীকে চাঁদের জমি কিনে দিয়েছেন। এ ঘটনা জানতে পেরে আমিও চাঁদের জমি কিনে স্ত্রীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।'

তিনি আরও বলেন, "গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের 'লুনার অ্যাম্বাসি' থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি।"

স্ত্রী ইসরাত টুম্পা বলেন, 'চাঁদের দেশে এক টুকরো জমি উপহার পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। গত বছর ভারতের একটি ঘটনা দেখে আমার স্বামী ইচ্ছা পোষণ করেছিল। এবার বিবাহবার্ষিকীতে সে আমাকে সত্যি সারপ্রাইজ গিফট দিতে পেরেছে। উপহারটি পাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে চলে গেছি।'

চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের 'লুনার অ্যাম্বাসি' সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। যার বাংলা অর্থ, 'চন্দ্র দূতাবাস'। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম একর প্রতি ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

এর আগে ৫৫ ডলারে চাঁদে জমি কেনার খবরে আলোচনায় আসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের এস এম শাহিন আলম ও তার বন্ধু সদর উপজেলার জোড়দিয়া গ্রামের শেখ শাকিল হোসেন।

Related Topics

টপ নিউজ

চাঁদে জমি কেনা / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net