Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
কুড়িয়ে পাওয়া তেলাপোকাকে বাঁচাতে হাসপাতালে

অফবিট

টিবিএস ডেস্ক
04 June, 2021, 05:25 pm
Last modified: 04 June, 2021, 05:45 pm

Related News

  • কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু
  • দৈত্যাকার সাইবর্গ তেলাপোকা হতে পারে ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকর্মী
  • তেলাপোকা যেভাবে পৃথিবী দখলে নিল!
  • অ্যামাজনের রিটার্ন বাক্সে ঢুকে পড়ে বিড়াল, ৬ দিন পর উদ্ধার হয় কয়েক শ মাইল দূরের শহরে
  • ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে এই চিড়িয়াখানা!

কুড়িয়ে পাওয়া তেলাপোকাকে বাঁচাতে হাসপাতালে

তেলাপোকাটি শেষ পর্যন্ত বেঁচে ছিল কিনা, তা জানা যায়নি। তবে একটি তেলাপোকাকে বাঁচিয়ে তোলার উদগ্রীব চেষ্টা দেখেই লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। ওই চিকিৎসকের পোস্টটিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে। পৃথিবীতে তাদের মতো আরও বেশি মানুষ থাকলে প্রাণীদের দুর্দশা কিছুটা হলেও লাঘব হতো-এমন হতাশাও প্রকাশ করেছেন অনেকে। 
টিবিএস ডেস্ক
04 June, 2021, 05:25 pm
Last modified: 04 June, 2021, 05:45 pm

কুকুর, বিড়াল, খরগোশ, গবাদি পশুর চিকিৎসা দিয়েই সাধারণত অভ্যস্ত ভেটেরিনারি চিকিৎসকরা। কিছুদিন আগে থাইল্যাংন্ডের এক ভেটেরিনারি চিকিৎসক তার চিকিৎসা জীবনে প্রথমবারের মতো নতুন এক অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হলেন।

রাস্তার পাশে পড়ে থাকা আহত একটি তেলাপোকাকে চিকিৎসা দিতে ডা. থানু লিমপাপাট্টাওয়ানিচের ক্লিনিকে নিয়ে আসেন এক ব্যক্তি। রাস্তায় কেউ একজন তেলাপোকাটি মাড়িয়ে চলে যাওয়ায় আহত হয় প্রাণীটি, ঘটনাক্রমে ওই দৃশ্য চোখে পড়লে চিকিৎসা দিতে নিয়ে আসেন ওই ব্যক্তি। 

ডা. থানুও একজন প্রকৃত চিকিৎসকের মতো এ ঘটনায় বিদ্রুপ না করে তেলাপোকাটির বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেন। 

"গতকাল রাতে কারো পায়ের নিচে চাপা পড়ে একটি তেলাপোকা আহত হয়, একজন ব্যক্তি এ ঘটনা দেখে চিকিৎসার জন্য তেলাপোকাটিকে হাসপাতালে নিয়ে আসেন। তেলাপোকাটির বেঁচে থাকার সম্ভাবনা ফিফটি-ফিফটি," 

অনেকটা স্বগোক্তি করেই ওই চিকিৎসক বলছিলেন, "এটি হাসার মতো কোনো বিষয় না, প্রত্যেক সৃষ্টির প্রতি উদারতা আর সহানুভূতির বহিঃপ্রকাশ ছিল এটি। প্রত্যেকটি জীবনই মূল্যবান…কতোই না ভালো হতো, যদি পৃথিবীতে তার মতো আরও বেশি মানুষ থাকতো..দয়াশীলতাই পৃথিবীকে টিকিয়ে রাখে," 

এটি তার প্রথমবার কোনো তেলাপোকার চিকিৎসা করা হলেও, নিজের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেন তিনি। তবে তেলাপোকাটির বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে তেলাপোকাটিকে অক্সিজেনেটেড কন্টেইনারে রেখে দেওয়া ছাড়া, আর কিছুই করার ছিল না তার। 

 "আমি ওই ব্যক্তিকে বলেছি আবারও তেলাপোকাটিকে চিকিৎসা দিতে নিয়ে আসতে, বিনামূল্যেই ওর চিকিৎসা দেওয়া হবে," ফেসবুকে পোস্টে লিখেছেন ডা.থানু। 

তেলাপোকাটি শেষ পর্যন্ত বেঁচে ছিল কিনা, তা জানা যায়নি। তবে একটি তেলাপোকাকে বাঁচিয়ে তোলার উদগ্রীব চেষ্টা দেখেই লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। ওই চিকিৎসকের পোস্টটিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে। পৃথিবীতে তাদের মতো আরও বেশি মানুষ থাকলে প্রাণীদের দুর্দশা কিছুটা হলেও লাঘব হতো-এমন হতাশাও প্রকাশ করেছেন অনেকে। 

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

তেলাপোকা / পশু হাসপাতাল / পশু চিকিৎসক / ভেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু
  • দৈত্যাকার সাইবর্গ তেলাপোকা হতে পারে ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকর্মী
  • তেলাপোকা যেভাবে পৃথিবী দখলে নিল!
  • অ্যামাজনের রিটার্ন বাক্সে ঢুকে পড়ে বিড়াল, ৬ দিন পর উদ্ধার হয় কয়েক শ মাইল দূরের শহরে
  • ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে এই চিড়িয়াখানা!

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net