Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
কক্ষ তাপমাত্রায় কয়েক মিনিটের মধ্যেই হীরা তৈরি

অফবিট

টিবিএস ডেস্ক
20 November, 2020, 01:00 pm
Last modified: 20 November, 2020, 01:16 pm

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

কক্ষ তাপমাত্রায় কয়েক মিনিটের মধ্যেই হীরা তৈরি

এবার কক্ষ তাপমাত্রায়ই কয়েক মিনিটে হীরা তৈরির কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। 
টিবিএস ডেস্ক
20 November, 2020, 01:00 pm
Last modified: 20 November, 2020, 01:16 pm

হীরা চিরদিন টিকে থাকে, তবে প্রাকৃতিক ভাবে হীরা তৈরি হতে সময় লাগে কোটি কোটি বছর। বর্তমানে হীরা পেতে এতো সময়ের প্রয়োজন হয়না, গবেষণাগারেই অল্প সময়ে হীরা প্রস্তুত করতে সক্ষম বিজ্ঞানীরা।

ভূগর্ভে উচ্চ তাপ ও চাপের প্রভাবে কার্বন কণা কোটি কোটি বছর পর হীরায় পরিণত হয়। ১৯৪০'র দশক থেকেই বিজ্ঞানীরা গবেষণাগারে পরিবেশ বান্ধব উপায়ে হীরা তৈরি করছেন, এ প্রক্রিয়ায় প্রয়োজন হয় উচ্চ তাপ ও চাপের। এবার কক্ষ তাপমাত্রায়ই কয়েক মিনিটে হীরা তৈরির কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। 

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির গবেষকদল জানিয়েছেন, কক্ষ তাপমাত্রায় শুধু উচ্চ চাপ প্রয়োগেই তারা হীরা তৈরি করেছেন। ব্যালে নাচে ব্যবহৃত জুতার ডগায় ৬৪০টি হাতির আফ্রিকার হাতির ভর প্রয়োগের সমান চাপ প্রয়োগ করা হয়েছে এ প্রক্রিয়ায়।

দুটি আলাদা ধরনের হীরা তৈরি করেছেন তারা; একটি গহনায় ব্যবহৃত সাধারণ হীরা, অন্যটি দুর্লভ লোনসডেলাইট হীরা।লোনসডেলাইট নামক হীরা সাধারণ বেশিরভাগ হীরার চেয়ে শক্ত হয়ে থাকে এবং উল্কাপাত হয়েছে এমন স্থানের আশেপাশে পাওয়া যায়। খনিতে খননকার্যে শক্ত পদার্থ কাটতে ব্যবহৃত হয় এধরণের হীরা।

গবেষণার সাথে যুক্ত জিংশুও হুয়াং জানান, 'এধরণের দুর্লভ ও অধিক কার্যকর হীরা তৈরিই আমাদের প্রকল্পের দীর্ঘমেয়াদি লক্ষ্য। গবেষণাগারে প্রথমবারের মতো কক্ষ তাপমাত্রায় দুই ধরনের হীরা তৈরি করতে পেরে আমরা আনন্দিত।'
এএনইউ'র পদার্থবিজ্ঞানের অধ্যাপক জোডি ব্রাডবি জানান, ' ভূগর্ভের ১৫০ কিলোমিটার নিচে ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ও উচ্চ চাপে প্রাকৃতিক ভাবে হীরা তৈরি হয়। চাপের ধরনে পরিবর্তন এনে কক্ষ তাপমাত্রায়ই আমরা হীরা তৈরি করতে সক্ষম হয়েছি।'

আরএমআইটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডোগাল ম্যাকুলোক ও তার দল অ্যাডভান্সড ইলেকট্রন মাইক্রোস্কপিক পদ্ধতির মাধ্যমে হীরার নমুনা সংগ্রহ করে কিভাবে এতো অল্প সময় ও কক্ষ তাপমাত্রায় হীরা তৈরি হয়েছে তা পর্যালোচনা করেন। 
'প্রথম বারের মতো এ পদ্ধতিতে দুই ধরণের হীরা তৈরি দেখা অসাধারণ ব্যাপার ছিল, এ প্রক্রিয়ার ব্যাপারে আরও ভালোভাবে বুঝতে পারছি আমরা।'
ইউনিভার্সিটি অব সিডনি এবং যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরাও এ গবেষণার সাথে যুক্ত ছিলেন। 

সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

হীরা / কক্ষ তাপমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net