Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ইনস্টাগ্রামের পোস্ট থেকে নতুন সাপের সন্ধান

অফবিট

টিবিএস ডেস্ক
01 December, 2021, 01:10 pm
Last modified: 01 December, 2021, 01:16 pm

Related News

  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ভবিষ্যতেও হিমালয়ে হিমবাহ গলে বন্যার তীব্র ঝুঁকি রয়েছে, বাসস্থান হারাবে লাখ লাখ মানুষ: জাতিসংঘ
  • যে কারণে চীন সীমান্তের আরেক কৃত্রিম হ্রদ নেপালে আবারও বন্যার ঝুঁকি তৈরি করছে

ইনস্টাগ্রামের পোস্ট থেকে নতুন সাপের সন্ধান

গত বছরের জুনে একদিন অজান্তেই বীরেন্দ্র ক্ষুদ্র দৈর্ঘ্য, সাদা-কালো ছোপওয়ালা, দাঁতাল, নেপালি গোর্খা চাকুআকৃতি মস্তকের এক ধরনের সাপের ছবি তার ইনস্টাগ্রাম থেকে পোস্ট দেয়। Oligodon গণের অন্তর্ভুক্ত হলেও সাপটি অন্যান্য সমগণভুক্তদের চেয়ে কিছু জায়গায় স্বতন্ত্র।
টিবিএস ডেস্ক
01 December, 2021, 01:10 pm
Last modified: 01 December, 2021, 01:16 pm
বীরেন্দ্রর আবিষ্কার করা সাপ। ছবি: বীরেন্দ্র ভরদ্বাজ

যারা মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কেবল সময় নষ্টকারী – তাদের ধারণাটি এবার ভুল প্রমাণিত হলো।  ইনস্টাগ্রামের পোস্ট থেকে সন্ধান পাওয়া গেল নতুন এক প্রজাতির সাপের। হিমালয়ের পাদদেশে চাম্বা নামের একটি গ্রামের মাস্টার্স পড়ুয়া যুবক বীরেন্দ্র ভরদ্বাজের ইনস্টাগ্রামের পোস্টের ছবি থেকে একজন জীববিজ্ঞানী সাপের সে প্রজাতিটি শনাক্ত করেছেন। 

গুরু নানক বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র বীরেন্দ্র সুদীর্ঘ কোভিডকালীন লকডাউন শুয়ে-বসে কাটিয়ে দেননি।  বাড়ির আঙিনা ও তার আশেপাশের ঝোপঝাড়, আদাড়-বাদাড় ছিল তার বিচরণক্ষেত্র। সেখানকার পোকামাকড়, পাখপাখালি, জন্তু-জানোয়ার, উভচর সরীসৃপের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করা বীরেন্দ্রর একপ্রকার নেশায় দাঁড়িয়ে গিয়েছিল। সেভাবেই গত বছরের জুনে একদিন অজান্তেই বীরেন্দ্র ক্ষুদ্র দৈর্ঘ্য, সাদা-কালো ছোপওয়ালা, দাঁতাল, নেপালি গোর্খা চাকুআকৃতি মস্তকের এক ধরনের সাপের ছবি তার ইনস্টাগ্রাম থেকে পোস্ট দেয়।

ব্যাপারটি ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সের গবেষক জিসান মির্জার দৃষ্টি কাড়ে। মির্জা তৎক্ষণাৎ বীরেন্দ্রর সঙ্গে যোগাযোগ করেন। তারা একসাথে সাপটির ব্যাপারে খোঁজখবর নেন। পরে তারা নিশ্চিত হন, সে প্রজাতির সাপ নিয়ে এর আগে কোনো বৈজ্ঞানিক গবেষণাপত্র, ম্যাগাজিন বা জার্নালে কোনোরূপ আলোচনা করা হয়নি। আশ্চর্যের কথাটি হলো, সাপটি সে অঞ্চলে ব্যাপকভাবে পরিচিত এবং সেটিকে স্থানীয়রা 'কুকরি সাপ' বলে ডাকে। 

জিসান মির্জা ও বীরেন্দ্র ভরদ্বাজ একসাথে সাপটিকে নিয়ে ইভোল্যুশনারি সিস্টেমেটিকস নামক জার্নালে একটি লেখা প্রেরণ করেন। সেটিও ব্যাপকভাবে চর্চিত হয়। Oligodon গণের অন্তর্ভুক্ত হলেও সাপটি অন্যান্য সমগণভুক্তদের চেয়ে কিছু জায়গায় স্বতন্ত্র। বীরেন্দ্র ইন্ডিয়া টাইমস-কে সাক্ষাৎকার প্রদানকালে বারবার সাপটির স্বাতন্ত্র্যের ব্যাপারেই ইঙ্গিত করেন।

হিমালয়ের পাদদেশে চাম্বা নামের সেই গ্রাম। ছবি: বীরেন্দ্র ভরদ্বাজ

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এর একটি টিম গবেষণার জন্য দুটো সাপ নিয়ে যায়। তাদের মধ্যে একটি ছিল পুরুষ অন্যটি নারী গোত্রীয়। তারা সাপের খোলস, খুলির স্কেল, স্খলিত ত্বক প্রভৃতি নমুনাও সংগ্রহ করে। তারা সাপটির ডিএনএ সিকোয়েন্স উদ্ধার করে এর অনন্যতা  যাচাইয়ের মাধ্যমে ঘোষণা করেন, বীরেন্দ্র ভরদ্বাজ কর্তৃক যে সাপটির ছবি তোলা হয়েছিল সেটি পুরোপুরি অনন্য, অনুক্ত ও  অর্বাচীন। জিনোম সিকোয়েন্সের অনন্যতাই সকল প্রজাতিকে একে অপরের থেকে আলাদা করে। 

দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডবল ডব্লিউ এফ) এক প্রতিবেদনে প্রকাশ করেছিল, হিমালয় অঞ্চলটি শুষ্ক এবং পূর্বভারতের এলাকাগুলোর চেয়ে কম জীববৈচিত্রপূর্ণ। মির্জা মঙ্গ্যাবে (Mongabay)-কে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমের জীববৈচিত্র নিয়ে অধিক গবেষণার কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, 'ইনস্টাগ্রাম পোস্ট থেকে একটি নতুন সরীসৃপ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে – এটি সত্যিই খুব মজার ব্যাপার। আমরা নিজের আঙিনার চেয়ে দেশ-বিদেশ ঘুরে আবিষ্কার করতে ভালোবাসি। তাতে সমস্যা নেই। তবে এটিও মাথায় রাখা উচিত, অনেকসময় নিজের বাড়ির আঙিনাতেই দুর্লভ সব প্রজাতির দেখা পাওয়া যায়।'

সাপ ভারতের সুপ্রাচীন ধর্ম তথা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নতুন সাপের সন্ধান পাওয়ার বিষয়টি উত্তর ভারতীয় ধর্মপ্রাণ ও গোঁড়াস্থানীয় জনগণের ভেতর যে আলাদা উত্তেজনা সৃষ্টি করেছে, তাতে সন্দেহ নেই। তবে, বীরেন্দ্র ভরদ্বাজ ও জিসান মির্জাকে আবিষ্কারকের খেতাব ও খ্যাতি এনে দিয়েছে সেটি আরো সন্দেহাতীত। ইনস্টাগ্রামের সাপের ছবিগুলোই 'শাপে বর' হয়ে দেখা দিয়েছে তাদের জীবনে। 
 

Related Topics

টপ নিউজ

সাপ / ইনস্টাগ্রাম / হিমালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ভবিষ্যতেও হিমালয়ে হিমবাহ গলে বন্যার তীব্র ঝুঁকি রয়েছে, বাসস্থান হারাবে লাখ লাখ মানুষ: জাতিসংঘ
  • যে কারণে চীন সীমান্তের আরেক কৃত্রিম হ্রদ নেপালে আবারও বন্যার ঝুঁকি তৈরি করছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net