Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
দুর্যোগে নারীর সুরক্ষায় সর্বোত্তম পদক্ষেপ নেওয়ার তাগিদ নাগরিক সমাজের

অন্যান্য

টিবিএস রিপোর্ট
14 October, 2024, 07:40 pm
Last modified: 14 October, 2024, 07:44 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • নারীদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দরকার নেই, প্রাপ্য অধিকারটুকু যেন ঠিকভাবে পাই: নারী ভোটার
  • নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা ও প্রত্যাশা: নারী ভোটারদের ভাবনা

দুর্যোগে নারীর সুরক্ষায় সর্বোত্তম পদক্ষেপ নেওয়ার তাগিদ নাগরিক সমাজের

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্যোগে নারীর শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি ঘটে, কিন্তু তা প্রায়ই উপেক্ষিত হয়। তারা বলেন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নারীবান্ধব ও সংবেদনশীল পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
টিবিএস রিপোর্ট
14 October, 2024, 07:40 pm
Last modified: 14 October, 2024, 07:44 pm
ছবি: সৌজন্যে

যেকোনো দুর্যোগে নারীর সুরক্ষার বিষয়টি সবসময়ই অবহেলিত থাকে। অথচ নারীরাও শারীরিক, মানসিক এবং প্রজনন স্বাস্থ্য সেবা ও সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার রাখেন। ন্যূনতম সচেতনতা এবং জরুরি সেবা-সহায়তার অভাবে তারা দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন।

এ কারণে, দুর্যোগে যেকোনো ত্রাণ ও সেবা কার্যক্রম পরিচালনার সময় নারীর সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে তাগিদ দিয়েছেন অধিকারভিত্তিক নাগরিক সমাজ প্রতিনিধিরা।

আগামীকাল (১৫ অক্টোবর) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি আজ সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্যোগে নারীর শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি ঘটে, কিন্তু তা প্রায়ই উপেক্ষিত হয়। তারা বলেন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নারীবান্ধব ও সংবেদনশীল পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

জাতীয় কমিটির সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে এবং ফেরদৌস আরা রুমীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি কর্মকর্তা খাদিজাতুল কুবরা।

তিনি বলেন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখের বেশি। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে নারী ও শিশুরা। অনেক নারী গবাদিপশু ও সম্পদ রক্ষার জন্য রাত কাটিয়েছেন ছাদে বা নৌকায়, এবং শিশুরা অসুস্থ হয়েছে ভেজা কাপড়ে থাকার কারণে। 

নারীদের মাসিক স্বাস্থ্যবিধি বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরিষ্কার পানি ও স্যানিটারি প্যাডের অভাবে তারা অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটিয়েছেন। প্রজনন স্বাস্থ্যসেবা অপ্রতুল থাকায় গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়নি। আশ্রয়কেন্দ্রগুলোতেও মেয়েদের জন্য পৃথক টয়লেট ও বিশুদ্ধ পানির অভাব ছিল, যা তাদের মানসিক চাপ ও নিরাপত্তা হ্রাস করেছে।

কমিটির সদস্য মথুরা ত্রিপুরা বলেন, এবারের বন্যায় পূর্বাঞ্চলে ভয়, সম্পদহানির কারণে নারীদের গর্ভপাতের ঘটনা ঘটেছে। তিনি গর্ভবতী নারীদের জন্য জরুরি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আরেক সদস্য ফিরোজা বেগম বলেন, বেসরকারিভাবে কিছু উদ্যোগ দেখা গেলেও নারীদের জন্য সমন্বিতভাবে দুর্যোগ-পরবর্তী সরকারি বা বেসরকারি সেবা লক্ষ্য করা যায় না।

সদস্য তোফাজ্জল সোহেল বলেন, সাইক্লোন সেন্টারে উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় নারীরা মানসিক চাপে দিন কাটান। এজন্য দুর্যোগের সময় মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা প্রয়োজন।

দুর্যোগের সময় নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য সেবা ও পণ্য (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ ও ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান সদস্য। আইনুন নাহার।

ফেরদৌস আরা রুমী বলেন, দুর্যোগ পরিস্থিতি অন্তঃসত্ত্বা নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানীয় কমিউনিটি এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

কমিটির সদস্য মোস্তফা কামাল আকন্দ বলেন, দেশের ৫০টিরও বেশি জেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে, যার মধ্যে রয়েছে র্যালি, সেমিনার, মানববন্ধন, মেলা ও গ্রামীণ নারীদের সম্মাননা প্রদান।

Related Topics

দুর্যোগ / নারীর সুরক্ষা / নারীর নিরাপত্তা / নাগরিক সমাজ / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • নারীদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দরকার নেই, প্রাপ্য অধিকারটুকু যেন ঠিকভাবে পাই: নারী ভোটার
  • নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা ও প্রত্যাশা: নারী ভোটারদের ভাবনা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net