Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
বিজিএপিএমইএ নির্বাচন: ইশতেহারে ২৩ দফা প্রতিশ্রুতি ঐক্য পরিষদের

অন্যান্য

টিবিএস রিপোর্ট
30 April, 2024, 06:00 pm
Last modified: 30 April, 2024, 06:17 pm

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

বিজিএপিএমইএ নির্বাচন: ইশতেহারে ২৩ দফা প্রতিশ্রুতি ঐক্য পরিষদের

গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতকে স্মার্ট ও গতিশীল করতে ২৩ দফা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেলের নেতা ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার।
টিবিএস রিপোর্ট
30 April, 2024, 06:00 pm
Last modified: 30 April, 2024, 06:17 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ঐক্য পরিষদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩৩ বছর প্রথমবারের মতো আগামী ১১ মে ঢাকা ও চট্টগ্রামে বিজিএপিএমইএ-এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতকে স্মার্ট ও গতিশীল করতে ২৩ দফা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেলের নেতা ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার।

সোমবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের 'প্রার্থী পরিচিতি' অনুষ্ঠানে মো. শাহরিয়ার বলেন, তার প্যানেলকে নির্বাচিত করলে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের উন্নয়নে আগামী দুবছর নিজেদেরকে শতভাগ নিয়োজিত রাখবেন।

ঐক্য পরিষদের ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে তৈরি পোশাকের ন্যায় বিজিএপিএমইএ'র মাধ্যমে এ শিল্পের আমদানি প্রাপ্যতা (ইউপি) ইস্যু ও এর মেয়াদ এক বছর থেকে তিন বছরে উন্নীত করার ব্যবস্থা করানো, স্মার্ট এসওপির মাধ্যমে সদস্যদের সেবা দেওয়া ও একটি সেবা সেল গঠন করা।

এছাড়া রপ্তানি মূল্য আদায় সেল গঠন করে বকেয়া আদায়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা, পূর্বাচলে বিজিএপিএমইএ'র জন্য বরাদ্ধকৃত তিন বিঘা জমির রেজিস্ট্রেশন ও বিজিএপিএমইএ ইনস্টটিউট অব প্যাকেজিং (বিপা) স্থাপনে কার্যক্রম শুরু করা।

এছাড়া বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শিল্পের বিভিন্ন সমস্যার সমাধান ও বিজিএমইএ-বিকেএমইএসহ এ শিল্পসংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে পূর্বের ন্যায় সম্পর্ক স্থাপন করে তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেল লিডার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। ভোটারদেরকে এ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নিতে অনুরোধ জানিয়ে শাহরিয়ারের প্যানেলের জন্য শুভ কামনা জানান তিনি।

অনুষ্ঠানে বিজিএমইএ'র সভাপতি এসএম মান্নান কচি বলেন, আগামীদিনে বিজিএপিএমইএ'র নতুন নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা তৈরি পোশাক খাতের উন্নয়নে একযোগে কাজ করতে চান।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী ঐক্য পরিষদের ২১ জন প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিজিএপিএমইএ'র সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম তার সংসদীয় এলাকায় অবস্থিত প্রতিটি কারখানা মালিকের কাছে মো. শাহরিয়ারের নেতৃত্বের প্রতি সমর্থন চাইবেন বলে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ'র সহ-সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।

গত ১৩ ফেব্রুয়ারি বিজিএপিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২০২৪–২৬ মেয়াদের জন্য এ নির্বাচন হবে। নির্বাচন বোর্ডের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৫) ড. মো. রাজ্জাকুল ইসলাম।

Related Topics

বিজিএপিএমইএ / নির্বাচন / পোশাক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net