Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
দুর্যোগের সময় নেতৃত্বগুণে এগিয়ে নারীরা: গবেষণা

অন্যান্য

জ্যাক যেনজার এবং জোসেফ ফোকম্যান
06 January, 2021, 11:15 am
Last modified: 06 January, 2021, 12:54 pm

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা
  • পঞ্চায়েত নির্বাচনে জয়ী ৬ নারীর পরিবর্তে কেন শপথ নিলেন তাদের স্বামীরা?
  • মোদি সরকারের হিসাব ভুল, কোভিড-১৯ এ ভারতেই বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ভারতীয়দের চোখে কি রাজনীতিবিদ হিসেবে নারীরাই সেরা?

দুর্যোগের সময় নেতৃত্বগুণে এগিয়ে নারীরা: গবেষণা

আমাদের মাথায় তাই এই প্রশ্নটি বারবারই উঁকি দেয়, সত্যিই কি নারীরা সংকটের সময় নেতৃত্ব দিতে অধিকতর পারদর্শী? এজন্যই কি তাদের হাতে সাম্রাজ্য সঁপে দেয়া হয় এর সবচাইতে কঠিনতম মুহূর্তর্টিতে!
জ্যাক যেনজার এবং জোসেফ ফোকম্যান
06 January, 2021, 11:15 am
Last modified: 06 January, 2021, 12:54 pm

নারীদের পেশা অথবা কর্মস্থলে অগ্রগতি নিয়ে কথা বলতে গেলে একটি বহুল প্রচলিত উপমা হলো 'গ্লাস সিলিং' বা  কাঁচের ছাদ। কোন নারী যখন কোন প্রতিষ্ঠানের উচ্চপদে আসীন হবার উপক্রম হয়, তখন অদৃশ্য এক বাঁধার সম্মুখীন হতে হয়।  কাঁচের মত একেও চোখে দেখা যায় না।  

গ্লাস সিলিংয়ের মত, নারী নেতৃবৃন্দের ক্যারিয়ার প্রসঙ্গে আলোচনায় সাদৃশ্যপূর্ণ  যে প্রত্যয়টির উল্লেখ করা হয় তা হলো 'গ্লাস ক্লিফ' বা কাঁচের চূঁড়া। যখন কোন প্রতিষ্ঠান কোনরূপ সংকটের মুখোমুখি হয়, তখন এর ত্রাণকর্তা হিসেবে একজন নারীকে দায়িত্ব অর্পণ করা হয়। বহু কাঠখড় পোড়ানোর পর যখন নারীকে উচ্চপদে তাঁর যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়া হয়, তখন তাকে এমন প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয় যা ইতোমধ্যে বিগড়ে আছে, এবং যেখানে সাফল্যের সম্ভাবনা খুবই ক্ষীণ। 

আমাদের মাথায় তাই এই প্রশ্নটি বারবারই উঁকি দেয়, সত্যিই কি নারীরা সংকটের সময় নেতৃত্ব দিতে অধিকতর পারদর্শী? এজন্যই কি তাদের হাতে সাম্রাজ্য সঁপে দেয়া হয় এর সবচাইতে কঠিনতম মুহূর্তর্টিতে! 

কোভিড-১৯ সংকট চলাকালেও আমরা বিশ্বের নারী নেতৃত্ববৃন্দের সাফল্যগাঁথা শুনতে পেয়েছি এবং এরই প্রেক্ষিতে আমাদের এ গবেষণা। একটি সমীক্ষায় দেখা গেছে যে, সংক্রমণের সংখ্যা এবং মৃতের সংখ্যা উভয়ের বিচারেই যেসব দেশে নারীরা ক্ষমতার শীর্ষে রয়েছেন, সেখানে কোভিড-১৯ দুর্যোগের ক্ষতি কম পরিলক্ষিত হচ্ছে।  আরেকটিতে শুধু যুক্তরাষ্ট্রের গভর্ণরদের ওপর সমীক্ষা চালানো হয়েছে; এখানেও একই ফলাফল। নারীশাসিত রাজ্যগুলোতে মৃতের হার কম। আমরা তাই মূল্যায়নের ভিত্তিতেই বৈশ্বিক ডাটাবেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলাম যে, কোভিড-১৯ সংকট নিরসনে সংগঠনের ভেতর নারী এবং পুরুষ অধিকর্তার গৃহীত পদক্ষেপে কতখানি পার্থক্য রয়েছে। 

সংকটে নেতৃত্ব দিতে কাকে অধিকতর যোগ্য হিসেবে দেখা গেছে

গত বছর আরেকটি সমীক্ষায় আমরা নারী এবং পুরুষ সহকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে কে বেশি যোগ্য নেতা সেটি তুলে এনেছিলাম। আমরা তথ্য সংগ্রহ করেছিলাম বিশ্বের প্রায় ৬০ হাজার নেতার ভেতর থেকে ( যার মধ্যে ২২, ৬০৩ জন নারী এবং ৪০, ১৮৭ জন পুরুষ) । কোভিড-১৯ সংকট শুরুর প্রাক্কালেও আমরা একই রকম মূল্যায়নের সিদ্ধান্ত নেই। 

এ বছরের মার্চ থেকে জুনের মাঝামাঝি আমরা আমাদের 'এক্সট্রাঅর্ডিনারি লিডার ৩৬০ ডিগ্রি এসেসমেন্ট' এর ভিত্তিতে ৪৫৪ জন পুরুষ এবং ৩৬৬ জন নারীর নেতৃত্বগুণ নিরীক্ষা করি। আগের সমীক্ষার ধারাবাহিকতায় এবারেও দেখা যায়, নারী নেতৃবৃন্দ তাৎপর্যপূর্ণভাবে ভাল অবস্থানে রয়েছে।সামগ্রিক রেটিংয়েও নারীদের কার্যকর নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরং মহামারীর সময়ে পুরুষ ও নারী নেতৃবৃন্দের মাঝের ব্যবধান বেড়েছে কয়েক দফা। যা নির্দেশ করে যে, নারীরা সংকটের সময় অধিক কার্যকর ভূমিকা রাখেন। 

১৯টির ভেতর ১৩টি মূল্যায়ন সূচকেই নারীরা পুরুষদের চাইতে এগিয়ে ছিল। প্রযুক্তিগত বা পেশাদারি কর্মদক্ষতা সূচকে পুরুষরা এগিয়ে থাকলেও দৃশ্যত তেমন কোন পরিসংখ্যানগত পার্থক্য চোখে পড়ে নি। 

নিচের এই সারণীতে মহামারীর প্রথম পর্যায়ে নারী এবং পুরুষের সংকট মোকাবিলার দক্ষতা অনুসারে একটি গড় রেটিং উপস্থাপন করা হয়েছে- 

কেন নারী নেতৃবৃন্দ অধিকতর কার্যকর

সমীক্ষার তালিকাভুক্ত প্রত্যেক নেতাই একটি 'এমপ্লয়ী এনগেজমেন্ট স্কোর' গ্রহণ করে। কর্মচারী এবং সহকর্মীদের প্রতি তাঁরা নিবেদিত এবং প্রতিশ্রুতিবদ্ধ ছিল তার ভিত্তিতে এই প্রতিক্রিয়া নথিভুক্ত করা হয়। পুরুষ নেতাদের সাথে কর্মরতদের সংশ্লিষ্টতা, নারীদের সাথে একই রকম সংশ্লিষ্টতার অনেক কম ছিল। অর্থাৎ নারী নেতৃবৃন্দ তাদের কর্মীদের সাথে অনেক বেশি সক্রিয়। পুরুষ এবং নারী উভয় নেতৃবৃন্দের জন্য গড় সংশ্লিষ্টতার হার ছিল শতকরা ৫১ ভাগ।  

কেন এই তফাৎ তা বুঝতে আমরা নজর দেই মহামারীর সময়ে গৃহীত পদক্ষেপসমূহের ভিত্তিতে নির্ণীত আরও কিছু সূচকে। উৎসাহ এবং অনুপ্রেরণা, শক্তিশালী যোগাযোগ, সমন্বয় এবং দলগত কাজ, সম্পর্ক বিনির্মাণ প্রভৃতি অনেক আন্তঃব্যক্তিক যোগাযোগগুণে এগিয়ে ছিলেন নারীরা। পূর্বে উল্লিখিত যুক্তরাষ্ট্রের গভর্ণরদের ওপর চালিত গবেষণায়ও ঠিক এটিই প্রতিফলিত হয়েছিল। নারী গভর্ণররা  ভাইরাসের আশংকা এবং সচেতনতা  অধিক ফুটিয়ে তুলতে  পেরেছেন যা তাদের অনুগামীদের ভাইরাস নির্মূলের বিধিনিষেধ মেনে চলতে সাহায্য করেছে; মানুষের সুস্থতার জন্য তাদের উদ্বেগ বেশি মাত্রায় চোখে পড়েছে এবং তাদের পরিকল্পনাও ছিল সুস্পষ্ট। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এসব ডেটার মাধ্যমে আমরা জানতে এবং বুঝতে পারছি প্রকৃতপক্ষে এই মুহূর্তে মানুষ তাদের নেতাদের কাছে কী প্রত্যাশা করে। আমাদের সংগৃহীত ডেটা বলে, যারা নতুন দক্ষতা অর্জন করতে সক্ষম, কঠিন সময়েও যারা নিজেদের কর্মচারীদের মূল্যায়ন করতে ভুলে না, যারা সততা এবং দৃঢ়তার প্রদর্শন করে, সর্বোপরি যারা সংবেদনশীল, মানুষের দুর্দশা, সংকট, বিষন্নতার সাথে একাত্মতা প্রকাশ করতে সক্ষম-মানুষ দুর্যোগে তেমন নেতাই প্রত্যাশা করে। 

গবেষণা বলছে, এই চারিত্রিক প্রকাশ নারীদের ভেতরেই বেশি প্রবল। তবে যেভাবে মহামারীর ছায়া আমাদের উপর বিরাজ করে আছে, তাতে নারী-পুরুষ যেই হোন না কেন, প্রতিটি নেতার প্রধান কর্তব্য এখন একে দমন করা। 

হার্ভার্ড বিজনেস রিভিউ অবলম্বনে
 

Related Topics

টপ নিউজ

নারী নেতৃত্ব / কোভিড-১৯ অতিমারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা
  • পঞ্চায়েত নির্বাচনে জয়ী ৬ নারীর পরিবর্তে কেন শপথ নিলেন তাদের স্বামীরা?
  • মোদি সরকারের হিসাব ভুল, কোভিড-১৯ এ ভারতেই বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ভারতীয়দের চোখে কি রাজনীতিবিদ হিসেবে নারীরাই সেরা?

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net