কয়টি মনোনয়নপত্র জমা পড়ল ইসিতে?
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। ১৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে ইসির সচিব আখতার আহমেদ ছিলেন।
