বিএনপি ও সরকারে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
সচিবালয়ে এই বৈঠক থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে অনুষ্ঠিত বৈঠকে তার নাম প্রস্তাব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বসম্মতভাবে এটি অনুমোদন করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
