এক বছর আগে গ্রাহকের টাকা গায়েব; হিসাব যাচাই করতেন কে?
অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি পূর্ব করপোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। প্রায় এক বছর দুই মাসের সময়কাল দেখিয়ে করা মামলায় গ্রেপ্তার দুই কর্মকর্তা। তবে প্রশ্ন উঠেছে, এত দীর্ঘ সময় ধরে ভল্টে টাকার ঘাটতি থাকলে নিয়মিত হিসাব মেলানোর সময় তা ধরা পড়ল না কেন?
