মরক্কো-ফ্রান্স কি ধারাবাহিকতা রাখবে; নাকি লাতিন রূপকথার অপেক্ষা?
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অব সিক্সটিনের খেলা শুরু আজ। প্রথম ম্যাচেই স্বাগতিক কানাডার প্রতিপক্ষ দ্য অ্যাটলাস লাইয়ন্স মরক্কো। ২০২২ আসরে সেমি ফাইনালে খেলা এই আফ্রিকান জায়ান্ট কি এবারও চমক দেখাবে? দিনের অন্য ম্যাচে উড়তে থাকা ফ্রান্স খেলবে জার্মানিকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করা প্যারাগুয়ের বিপক্ষে। কাগজে-কলমে বেশ এগিয়ে ফ্রান্স ও মরক্কো। ফিফা র্যাংকিং যে ম্যাচের গতিপথ নির্ধারণ করে না- তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে, নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে। এখন দেখার পালা শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয়, নাকি লেখা হবে নতুন ইতিহাস?
