তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ; সবচেয়ে বেশি মৃত্যু ফ্রান্সে
জুন মাসে ইউরোপজুড়ে চলা তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্রান্সে ২ হাজার ২৫ জন, বেলজিয়ামে প্রায় ১ হাজার ২০০ জন এবং নেদারল্যান্ডসে প্রায় ৪৮০ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই বয়স্ক। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভয়াবহ তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে।
