ইরান যুদ্ধ কি ট্রাম্প-সালমানের সম্পর্কে ভাঙন ধরিয়েছে?
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দুই মেয়াদেই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাড়তি গুরুত্ব দিয়েছিলেন রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে। কিন্তু ইরান যুদ্ধ এই সম্পর্কে এক অবিশ্বাসের বীজ বুনে দিয়েছে। সৌদি বুঝতে শিখেছে-এতকাল ধরে নিরাপত্তার স্বার্থে যার ওপর ভরসা করে এসেছে রিয়াদ; সেই ওয়াশিংটন এ যুদ্ধে নিজেকেই রক্ষা করতে পারেনি। তাই যুদ্ধের শুরুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উৎসাহ দিলেও এখন ক্রমেই নিজেকে গুঁটিয়ে নিচ্ছেন। নিজেদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়ার বদলে পথ অনুসরণ করছেন আলাদা কূটনৈতিক। নতুন সেই পথে কার হাত ধরবেন যুবরাজ? চলুন সেটাই বুঝে আসা যাক।
