পর্দার আড়ালে ইসরায়েল-আরব অস্ত্র বাণিজ্য?
আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই; টেবিলে বসে করমর্দন করার তো প্রশ্নই আসে না। তবুও পর্দার আড়ালে কি চলছে এক বিশাল গোপন বাণিজ্য? ইসরাইলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম নাকি ব্যবহার করছে কাতার ও সৌদি আরব। আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করা এই চাঞ্চল্যকর দাবি করেছে খোদ ইসরায়েলি সংবাদমাধ্যম 'হারেৎজ'।
