হামলা থামাতে একমত ইরান-যুক্তরাষ্ট্র, পরবর্তী বৈঠক কাতারে
একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও সিএনএন। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ৩০ জুন কাতারের রাজধানী দোহায় দুই দেশের কর্মকর্তারা নতুন করে বৈঠকে বসবেন। সেখানে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে।
