রুশ সীমান্তে পারমাণবিক অস্ত্র কি নতুন উত্তেজনার ইঙ্গিত?
পারমাণবিক অস্ত্র মোতায়েনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব পারমাণবিক জ্বালানি আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন। আর এতে ফিনল্যান্ডের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র আমদানি, পরিবহন, সরবরাহ ও সংরক্ষণে মিলেছে আইনি অনুমোদন।
