ধ্বংসস্তূপের মাঝেও গাজায় ফুটবল উৎসব
যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেও জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ দেখতে একত্র হয়েছেন ফিলিস্তিনিরা। শিশুদের হাতে ফিলিস্তিন ও মিশরের পতাকা, মুখে রঙ—কিছু সময়ের জন্য যুদ্ধের ভয়াবহতা ভুলে ফুটবলের আনন্দ ভাগ করে নিয়েছে তারা।
