১৪০ বছর পরও কেন শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করতে হয়?
১৪০ বছর আগে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন শ্রমিকরা। পরে এর স্বীকৃতি মিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে। কিন্তু এতো বছর পর বাংলাদেশে এখনও শ্রমজীবীদের নানা কারণে আট ঘণ্টার অধিক কাজ করতে হয়। শ্রমজীবীরা বলছেন, কখনও অফিসের বাধ্যবাধকতা আবার কখনও বাড়তি আয়ের জন্য আট ঘণ্টার অধিক কাজ করতে হচ্ছে। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, কম মজুরির কারণেই ওভারটাইম করতে হচ্ছে তাদের। কিন্তু মালিকপক্ষ বলছেন, উন্নত দেশগুলোর শোষণের জন্য বাংলাদেশে শ্রমিকদের এই অবস্থা।
