ভাওয়াল জাতীয় উদ্যানে ভাগাড় ও সংরক্ষিত বনে সড়ক নির্মাণ বন্ধের দাবি পরিবেশবাদীদের

সমাবেশে বক্তারা বলেন, দেশে বনভূমি দখল, উজাড় ও ধ্বংসের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এর ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এবং হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল ও চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে।