যে গ্রামে একজন কন্যাশিশু জন্ম নিলে ১১১টি গাছ লাগানো হয়
এক সময় ভারতের অন্য অঞ্চলের মতো এই গ্রামেও, কন্যা শিশুর জন্মকে আর্শীবাদ নয় বরং অভিশাপ হিসেবেই দেখা হত। মেয়ে মানে পরিবারের বোঝা। যৌতুক ছাড়া মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আর যৌতুকের টাকা যোগাড় করা সহজ নয়...
