‘একের পর এক মেধাবী শিক্ষার্থী খুন হচ্ছে, আমার ছেলে হত্যার বিচার পাব তো?’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার সন্ধ্যার দিকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিন দিন নিখোঁজ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী।
