করোনায় বন্ধ লা লীগা, স্থগিত হতে পারে চ্যাম্পিয়নস লীগও

অন্তত দুই সপ্তাহের জন্য বন্ধ হতে যাচ্ছে ফুটবলে ইউরোপের ক্লাব পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা- উয়েফা চ্যাম্পিয়নস লীগ। অন্যদিকে লা লীগা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে লীগটির পরবর্তী দুই রাউন্ডের খেলা স্থগিত করেছে।