ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

গত ২৬শে জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ড্রাস্ট্রি, যেখানে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল।