যৌন হেনস্তার অভিযোগে অস্কারজয়ী পরিচালক পল হ্যাগিস গ্রেপ্তার   

ইতালির বৃন্দিসি পুলিশ জানিয়েছে, ৬৯ বছরের পলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নারীদের যৌন হেনস্তার পাশাপাশি এক বিদেশি তরুণীকে নৃশংসভাবে মারধর করেছেন তিনি, এমনটাই অভিযোগ।