বিগত নির্বাচনে শুধু কেঁদেছি, এবার সুযোগ কাজে লাগাতে চাই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারব। আমি কাজ করা মানুষ।”