আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
বাংলাদেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম গত এক মাসে ১ দশমিক ৫৭ শতাংশ এবং এক বছরে ১২ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে গত এক মাসে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ৩ দশমিক ০৩ শতাংশ কমেছে।
