সংসদে জীবনের নিরাপত্তা চাইলেন হান্নান মাসউদ, থানায় মামলা-জিডির পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর
হান্নান মাসউদ জানান, নির্বাচনের আগে ও পরে তিনি অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন। এমনকি তার জন্য মসজিদে দোয়া করায় ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি গত দেড় মাস ধরে চিকিৎসাধীন।
