চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রচার: জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর নাসিম 

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় নাসিমের জামিন আদেশ দেন।