চোট কাটিয়ে মেসির ফেরার ম্যাচে মায়ামির হার

দুই সপ্তাহের চোট কাটিয়ে মেসি ফিরেছেন মাঠে। বদলি হিসেবে নেমেও অবশ্য দলকে হার থেকে রক্ষা করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। আর এই হারে মেজর লিগ সকারের প্লে-অফ খেলার আশা শেষ হয়ে গেছে মায়ামির।