নবম পে-স্কেল বাস্তবায়ন: অর্থনীতিতে চাপ বাড়বে কতটা?
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব জমা দেয় নবম জাতীয় বেতন কমিশন। তবে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। ১ জুলাই এটি বাস্তবায়নের ঘোষণা থাকলেও মন্ত্রিসভা এখনও দেয়নি অনুমোদন। সেক্ষেত্রে কবে থেকে কীভাবে হবে নবম পে স্কেল বাস্তবায়ন? আর এটি বাস্তবায়নের চাপ অর্থনীতিতে কতটা পড়বে-সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডির গবেষণা পরিচালক ও নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
