প্রধানমন্ত্রীর ভারত সফর কোন বিষয়ের ওপর নির্ভর করছে?
দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ-আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ ও ঐকমত্য ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমাযূন কবির। ১৭ আগস্ট রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর কিছু বিষয়ের ওপর নির্ভর করছে। কী সেই বিষয়গুলো? এক্ষেত্রে ভারতের কতটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্নেষক এম হুমায়ুন কবির। কী ভরেছেন তিনি চলুন জেনে নেই।
