যে কারণে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ ১৩শোর বেশি মানুষ নিহত হবার পরও থেমে নেই হামলা। পাল্টা আঘাত হেনেছে ইরানও। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। এতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এদিকে হরমুজ প্রনালী বন্ধ থাকায় সরবরাহ সংকটের কারণে তর তর করে বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। আর তাতে বিপাকে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। কতদিন চলবে এই অসম যুদ্ধ? যুদ্ধের পরিণতি কী হবে? যুদ্ধ স্থায়ী হলে বিশ্বে এর প্রভাব কী-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
