সিটি প্রশাসক নিয়োগ: নাগরিক সেবা নাকি ভোটের সমীকরণ?
ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের গুরুত্বপূর্ণ ৬টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দীর্ঘ সময় ধরে যেখানে সরকারি কর্তা-ব্যক্তিরা এই চেয়ারগুলো সামলেছেন, সেখানে এখন বসছেন রাজনীতিবিদরা। অনেকে একে দেখছেন স্থানীয় সরকারের 'গণতন্ত্রীকরণ' হিসেবে, আবার অনেকের মনে প্রশ্ন-নির্বাচন ছাড়াই এভাবে দলীয় নেতাদের বসানোর ফলে নিরপেক্ষ ভূমিকা থাকবে প্রশাসনের। এ ছাড়াও নাগরিক সেবার মান কি এতে বাড়বে, নাকি দলীয় রাজনীতির প্রভাব আরও বাড়বে? এসব প্রশ্ন ঘুরছে। আজ এসব বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের পরিচালক ড. মাহফুজ কবীর।
