Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
টোকিওতে রেকর্ড ৩২ লাখ ডলারে বিক্রি হলো ২৪৩ কেজির ওজনের টুনা মাছ

অফবিট

বিবিসি
06 January, 2026, 10:10 am
Last modified: 06 January, 2026, 10:14 am

Related News

  • টোকিওতে মোটরবাইকের সমান টুনা মাছ বিক্রি ১৩ লাখ ডলারে!
  • ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে পরীক্ষামূলক টুনা মাছ ধরার উদ্যোগ মৎস অধিদপ্তরের
  • জাপানে ২১১ কেজির টুনা বিক্রি হলো দেড় লাখ ডলারে!
  • ভারত মহাসাগরে টুনা শিকার কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের ‘নব্য-উপনিবেশবাদ’

টোকিওতে রেকর্ড ৩২ লাখ ডলারে বিক্রি হলো ২৪৩ কেজির ওজনের টুনা মাছ

বিবিসি
06 January, 2026, 10:10 am
Last modified: 06 January, 2026, 10:14 am
ছবি: সংগৃহীত

বছরের শুরুতেই জাপানের টোকিওর তোয়োসু মাছের বাজারে আলোড়ন তুলেছে বিশাল আকৃতির এক ব্লুফিন টুনা। সোমবার সকালে বছরের প্রথম নিলামে ২৪৩ কেজি ওজনের মাছটি রেকর্ড ৫১০.৩ মিলিয়ন ইয়েলে (প্রায় ৩.২ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে।

মাছটি কিনে নিয়েছে কিওমুরা করপোরেশন। প্রতিষ্ঠানটি জনপ্রিয় সুশি চেইন 'সুশি জানমাই'-এর পরিচালনাকারী সংস্থা। জাপান এবং জাপানের বাইরেও তাদের বহু শাখা রয়েছে।

কোম্পানিটির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা জাপানে 'টুনা কিং' নামেই বেশি পরিচিত। প্রতিবছরই নতুন বছরের নিলামে চড়া দামে ব্লুফিন টুনা কেনার জন্য তাঁর খ্যাতি রয়েছে এবং তিনি এই নিলামের এক পরিচিত মুখ।

নিলাম জয়ের পর কিয়োশি কিমুরা বলেন, 'বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।'

তবে এবারের দাম দেখে তিনি নিজেও কিছুটা অবাক হয়েছেন। নিলাম শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি ভেবেছিলাম আরেকটু কম দামে কিনতে পারব, কিন্তু চোখের পলকেই দাম বেড়ে গেল।'

এর আগেও একাধিকবার রেকর্ড গড়েছেন মিস্টার কিমুরা। ২০১২ সালে ৫৬.৫ মিলিয়ন ইয়েন এবং ২০১৩ সালে ১৫৫ মিলিয়ন ইয়েন দিয়ে টুনা কিনে রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর ২০১৯ সালে তিনি ৩৩৩.৬ মিলিয়ন ইয়েন (২.১ মিলিয়ন ডলার) দিয়ে একটি ব্লুফিন টুনা কিনেছিলেন, যা ছিল তৎকালীন ঐতিহাসিক রেকর্ড। সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, তিনি মনে করেন 'একটু বেশিই করে ফেলেছেন'। কিন্তু এবার তিনি নিজের সেই রেকর্ডও ভেঙে ফেললেন।

টোকিওর তোয়োসু মাছের বাজারে বছরের প্রথম নিলামে সাধারণত মাছ চড়া দামেই বিক্রি হয়। গত বছর নিলামের প্রথম টুনাটি ২০৭ মিলিয়ন ইয়েনে কিনেছিল ওনোদেরা গ্রুপ নামের অপর একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান।

ভোররাতের এই নিলামের উৎসবমুখর পরিবেশ বর্তমানে টোকিওতে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভোর ৫টা নাগাদ শুরু হওয়া এই নিলামও তার ব্যতিক্রম ছিল না।

নিলামের পরপরই বিশাল এই টুনা মাছটি কেটে কিমুরার সুশি রেস্তোরাঁর গ্রাহকদের পরিবেশন করা হয়। বার্তা সংস্থা এএফপিকে এক গ্রাহক বলেন, 'বছরের শুরুতে এমন শুভ কিছু খাওয়ার পর মনে হচ্ছে আমি খুব ভালোভাবে বছরটি শুরু করেছি।'

Related Topics

টপ নিউজ

টুনা / টুনা মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • টোকিওতে মোটরবাইকের সমান টুনা মাছ বিক্রি ১৩ লাখ ডলারে!
  • ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে পরীক্ষামূলক টুনা মাছ ধরার উদ্যোগ মৎস অধিদপ্তরের
  • জাপানে ২১১ কেজির টুনা বিক্রি হলো দেড় লাখ ডলারে!
  • ভারত মহাসাগরে টুনা শিকার কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের ‘নব্য-উপনিবেশবাদ’

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net