Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে কাজ শেষ হওয়ার আগেই ফাটল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 03:15 pm
Last modified: 26 June, 2022, 03:21 pm

Related News

  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে কাজ শেষ হওয়ার আগেই ফাটল

“সড়কের নিচে গোড়ায় মাটি ধরে রাখার মতো কোন ব্যবস্থা না থাকায় নিচের মাটি সরে গেলেই পুরো সড়কটিই ভেঙ্গে খালের মধ্যে চলে যাবে। কাজের অনিয়মের কারণে সড়কটি হঠাৎ করেই ধ্বসে গেছে। তা ছাড়াতো এমনটা হওয়ার কথা না।”
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 03:15 pm
Last modified: 26 June, 2022, 03:21 pm

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের চলমান কাজ শেষ হওয়ার আগেই প্রায় তিনফুট দেবে গেছে। 

জেলার আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে শনিবার (২৫ জুন) সকালে এ সড়কটির অর্ধেক অংশ নিয়ে প্রায় দেড়শ ফুট জায়গা জুড়ে দেবে গেছে। 

নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।  দীর্ঘদিনের প্রত্যাশার সড়কটি আরো শক্ত ও মজবুত ভাবে তৈরির দাবি তাদের। 

আঞ্চলিক মহাসড়কটির কাজ সম্পূর্ণ হলে একদিকে যেমন যোগাযোগ বাঁধা কাটবে, তেমনি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। 

নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, নওগাঁ-নাটোর সাড়ে ৪৮কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটির কাজ দু'ধাপে সম্পূর্ণ হচ্ছে। ২০০৫ সালে যোগাযোগ মন্ত্রণালয় ৯৮ কোটি টাকার প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দেয়। কিন্তু পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সীমিত আকারে ৫০ কোটি টাকার অনুমোদন দেয়। 

ওই বছরের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাটোরের নলডাঙ্গায় নির্মাণ কাজের উদ্বোধন করেন। ওই টাকায় প্রথম ধাপে ২০০৭ সালে নওগাঁর ঢাকার মোড় থেকে নাটোরের নলডাঙ্গা পর্যন্ত মাটি ভরাটের কাজ শেষ হয়। যেখানে নওগাঁর অংশে ২৬ কিলোমিটারের মধ্যে সাড়ে ৭ কিলোমিটার এবং নাটোর অংশে সাড়ে ২২ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়। 

নতুন করে অর্থায়ন না হওয়ায় ২৩ কিলোমিটার সড়ক পাকাকরণ হওয়ার পর হাইড্রোলজি সমীক্ষার নামে বন্ধ হয়ে যায় সড়কটির নির্মাণ কাজ। এতে বাকি সাড়ে ২৫ কিলোমিটার সড়ক গোচারণভূমিতে পরিণত হয়েছিল।

এরপর ২০১৭ সালের নভেম্বর মাসে নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ একনেকে অনুমোদনের পর ৮টি সেতু ও ১৫টি ছোট বড় কার্লভার্টসহ সাড়ে ২৫ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০১ কোটি ২৯ লাখ টাকা। পুরো প্রকল্পটিকে ৪টি ভাগে ভাগ করে ৪টি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। 

মহাসড়কটির আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে প্যালাসাইডসহ সড়কের উত্তর পাশে দেবে গেছে। গত দুইদিন আগে ফাটল দেখা দিলেও মুল সড়ক থেকে আড়াই থেকে তিনফুট দেবে গিয়ে প্রায় দেড়শ ফুট জায়গায় বড় ধরণের ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। যানবাহনে চলাচলের জন্য পাশের অংশে ইট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ করে সড়কটি দেবে যাওয়ায় স্থানীয়রা এক নজর দেখার জন্য ভিড় করছেন।

শাহাগোলা গ্রামের আব্দুল আলিম অভিযোগ করে বলেন, সে সময় কর্তৃপক্ষরা মাটি পরীক্ষা করে জেনে-বুঝে সড়কটি তৈরি  করা হয়েছিল। সড়ক নির্মাণের সময় পাশ থেকে অপরিকল্পিক ভাবে মাটি কেটে গভীর করা হয়েছিল। 

"সড়কের নিচে গোড়ায় মাটি ধরে রাখার মতো কোন ব্যবস্থা না থাকায় নিচের মাটি সরে গেলেই পুরো সড়কটিই ভেঙ্গে খালের মধ্যে চলে যাবে। কাজের অনিয়মের কারণে সড়কটি হঠাৎ করেই ধ্বসে গেছে। তা ছাড়াতো এমনটা হওয়ার কথা না।"

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, আমাদের কাছে মনে হয়েছে এটা একটা বিশেষ ধরণের ফল্ট (দোষ/ত্রুটি)। 

"কী কারণে এমন টা হয়েছে আমরা তা দেখবো। ইতোমধ্যেই দেবে যাওয়া সড়কের ওই অংশটুকু পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে।"

"স্থানীয়দের কাছ থেকে জেনেছি সড়কের নিচের অংশের মাটির নরম ছিল। আর নিচের অংশের মাটি সরে যাওয়ায় মূল সড়কটি দেবে গেছে।"

তবে কাজের কোন অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি। 

 

Related Topics

টপ নিউজ

মহাসড়ক / নওগাঁ / নওগাঁ-নাটোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net