Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
নেত্রকোনায় বন্যার পানি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
21 June, 2022, 05:10 pm
Last modified: 21 June, 2022, 08:45 pm

Related News

  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল
  • বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু; নেপালে আবার আকস্মিক বন্যার আশঙ্কা
  • বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় বন্যার পানি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

‘সন্তানকে বাঁচাতে তিনিও পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তানজিনাকে উদ্ধার করতে পারলেও জুলেখা পানিতে ডুবে মারা যান।’
নেত্রকোনা প্রতিনিধি
21 June, 2022, 05:10 pm
Last modified: 21 June, 2022, 08:45 pm
নেত্রকোনায় বন্যাপ্লাবিত খালিয়াজুরীর নূরপুর বোয়ালী গ্রাম।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুড়াইল হাওরে মঙ্গলবার বন্যার পানিতে ডুবে জুলেখা বেগম এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া কলমাকান্দা উপজেলার খারনৈ এলাকার খাগগড়া বিল থেকে আরেক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম ও কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি জানান, জুড়াইল গ্রামের দক্ষিণপাড়ার হারেছ মিয়ার স্ত্রী জুলেখা বেগম।

মঙ্গলবার সকালে বন্যার পানি দেখার উদ্দেশ্যে তার জা নাজমুন্নাহার ও তাদের শিশুদের নিয়ে ডিঙি নৌকাযোগে জুড়াইল হাওরে যান। এ সময় প্রবল বাতাসে নৌকাটি দোল খেতে থাকলে জুলেখার সাত বছরের মেয়ে তানজিনা পানিতে পড়ে যায়। 

পরে সন্তানকে বাঁচাতে তিনিও পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তানজিনাকে উদ্ধার করতে পারলেও জুলেখা পানিতে ডুবে মারা যান। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

অন্যদিকে কলমাকান্দা থানার এসআই শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা খারনৈ ইউনিয়নের খাগগড়া বিলের পানিতে এক নারীর পচা-গলা মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতের পাহাড়ি ঢলে উত্তর দিক থেকে ভেসে আসেন ওই নারীর মরদেহ। বিকেল পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। 

ওই এলাকার পাশেই ভারত সীমান্ত হওয়ায় তিনি ভারতের বাসিন্দাও হতে পারেন, স্থানীয়দের এমন সন্দেহের কথাও জানান এসআই শহীদ। 

নেত্রকোনার হাওড়দ্বীপ খালিয়াজুরী, কলমাকান্দা, মোহনগঞ্জ ও মদনসহ ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।  শুধু দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি কমছে।

নেত্রকোনার খালিয়াজুরী, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দাসহ ৯ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুধু দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি কমছে। 

এদিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে খালিয়াজুরী, মোহনগঞ্জ ও মদনের হাওর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। 

এদিকে হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোলা আশ্রয়কেন্দ্রগুলোতেও চলছে নানা সঙ্কট। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রই পানিবন্দি। 

অনেকগুলোর নিচতলা এবং টয়লেট ও নলকূপ ডুবে গেছে। এ কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে পয়ঃনিষ্কাশন ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট চলছে। 

 

Related Topics

টপ নিউজ

বন্যা / নেত্রকোনা / বন্যার পানি / মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল
  • বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু; নেপালে আবার আকস্মিক বন্যার আশঙ্কা
  • বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net